Article By – সুনন্দা সেন

ভারত-যুক্তরাজ্য (India-UK) বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ঠিক আগে আবার নতুন করে জটিলতার মুখে পড়েছে। মূল বাধা হয়ে দাড়াচ্ছে ব্রিটেনের নতুন স্টিল আমদানি সুরক্ষা নীতি। যা শেষ দফা পর্যন্ত দুই দেশের বাণিজ্য চুক্তি আলোচনার সময় এই বিরল চুক্তির অংশ ছিল না। ভারত-যুক্তরাজ্য FTA ২০২৫ সালের জুলাই মাসে স্বাক্ষরিত হয়েছিল এবং আশা করা হয়েছিল ২০২৬ সালের মে মাসের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তিটি কার্যকর হবে।
আনুষ্ঠানিক ভাবে ভারত-যুক্তরাজ্য ব্যপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি (India-UK Comprehensive Economic and Trade Agreement) নামে পরিচিত চুক্তির অধীনে ভারতের ৯৯% পণ্য ব্রিটিশ বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়ার কথা ছিল। অন্যদিকে ভারত UK-এর গাড়ি, হুইস্কি-সহ কিছু পণ্যের শুল্ক কমাতে সম্মত হয়েছিল। কিন্তু সাম্প্রতিক UK ঘোষণা করেছে যে ১ জুলাই থেকে তারা শুল্কমুক্ত স্টিল আমদানির কোটা ৬০% কমাবে। আর ৫০% পর্যন্ত শুল্ক ভারতীয় স্টিল রপ্তানিকারকদের জন্য বড় ধাক্কা হতে পারে।
ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল জানান, দুই দেশ ক্রিয়েটিভ সলিউশন খুঁজছেন। তবে এই শেষ মুহুর্তে বাধা গুলো বা সমস্যাগুলোর সমাধান না হলে চুক্তি বাস্তবায়ন পিছিয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি বড় চুক্তির ক্ষেত্রে অভ্যন্তরীণ শিল্প সুরক্ষা নীতি শেষ মুহুর্তে বড় বাধা হয়ে ওঠার বড় উদাহরণ। সাথে এটি ভারত-যুক্তরাজ্যে অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বও তুলে ধরেছে। কারণ দুই দেশ ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বানিজ্য দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছে।




