Article By – সুনন্দা সেন

সম্প্রতি ভারত সরকার LPG-এর ৫০ টাকা বৃদ্ধির ঘোষণা করেছে এবং পেট্রোল ও ডিজেলের উপর ২ টাকা আবগারি শুল্ক (excise duty) বৃদ্ধির প্রস্তাবও দিয়েছে। যা সদ্য শেষ হওয়া (২০২৪-২৫) অর্থবছরের ৪১,৩৩৮ কোটি টাকার ক্ষতি পূরণের জন্য ওয়েল মার্কেটিং কোম্পানি বা OMC-গুলি ব্যবহার করবে। ভারতীয় এক জনপ্রিয় সংবাদ মাধ্যম তথ্যের বরাত দিয়ে জানিয়েছে যে হিন্দুস্তান কর্পোরেশন লিমিটেড (HPCL), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) এবং ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড (IOC), একত্রিত ভাবে চলতি অর্থবছর (২০২৫-২৬)-এর জন্য ৯,০০০ কোটি টাকা সংগ্রহ করবে।
একটি অফিসিয়াল তথ্য অনুসারে, ক্রড ওয়েল বা অপরিশোধিত তেলের দাম অনেকটা হ্রাস পেয়েছে এবং বর্তমানে গড় মজুদ দাঁড়িয়েছে ৭৫ ডলার প্রতি ব্যারেলে। এই দেখে উর্ধ্বতন OMC কর্মকর্তারা সহ বাজার বিশেষজ্ঞরা আশা করছেন যে অপরিশোধিত তেলের দাম ৬০ ডলার থেকে ৬৫ ডলার প্রতি ব্যারেলে স্থিতিশীল হবে। যার দরুণ ভারতীয় OMC-গুলি এখনকার তুলনায় ভালো মার্জিন গ্রহণ করবে। এছাড়া এও জানা যাচ্ছে যে ১এপ্রিল, ২০২৫০-এ পেট্রোলের উপর আবগারি শুল্ক ছিল ১৯.৯ টাকা এবং বৃদ্ধির পর তা ২১.৯ টাকা হয়ে যাবে। অন্যদিকে ডিজেলের উপর শুল্ক ছিল ১৫.৮ টাকার যা বৃদ্ধির পর ১৭.৮ হয়ে যাবে।
ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া একজন উচ্চতর সরকারি কর্মীর উদ্ধৃত অনুসারে, ওয়েল মিনিস্ট্রি বা তৈল মন্ত্রণালয় ক্যাবিনেট থেকে ৩২,০০০ কোটি টাকার ক্ষতিপূরণের প্যাকেজের অনুমোদনের প্রস্তাব দিতে চলেছে। যা ২০২৪-২৫ সালে OMC-গুলির ৪,৩৩৮ কোটি টাকার ক্ষতিপূরণে সহায়তার লক্ষ্যে প্রস্তাবিত হবে। গত অর্থবছরে LPG-এর উপর সাবসিডির জন্য তেল বিপণন কোম্পানিগুলির ক্ষতি হয়েছে। ওয়েল মিনিস্ট্রি হরদ্বীপ সিংপুরি বলেছেন, যে আবগারি শুল্ক বৃদ্ধি গ্রাহকদের উপর চাপানো হবে না। কারণ OMC-গুলি উন্নত মার্জিনের উপর এই বৃদ্ধি বহন করছে।




