Article By – সুনন্দা সেন

আজ (২৫ সেপ্টেম্বর) একটি নিয়ন্ত্রক ফাইলিংয়ে ফিনটেক কোম্পানিটি জানিয়েছে, Paytm (ওয়ান ৯৭ কমিউনিকেশনস লিমিটেড) একটি নতুন ফিচার চালু করেছে। এর মাধ্যমে কোম্পানিটি ব্যবহারকারীদের তাদের প্ল্যাটফর্মের দ্বারা করা প্রতিটি লেনদেনে গোল্ড কয়েন উপার্জন করার সুযোগ দেয়। আর এই কয়েনগুলি ডিজিটাল সোনায় রূপান্তর করার সুযোগও রয়েছে। এই স্কিমের অধীনে, স্ক্যান অ্যান্ড পে, অনলাইন শেপিং, মানি ট্রান্সফার, রিচার্জ, বিল পেমেন্ট এবং রিকুয়ারিং পেমেন্ট সহ একাধিক লেনদেন যোগ্য। UPI, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করলেও যোগ্য হিসাবে ধরবে। অন্যদিকে ক্রেডিট কার্ড এবং Rupay ক্রেডিট কার্ডের পেমেন্টে দ্বিগুণ সুযোগ রয়েছে।
আজকের ঘোষণায় বলা হয়েছে যে ব্যবহারকারীরা লেনদেন মূল্যের ১% মূল্যে সোনার কয়েন পাবেন। অর্থাৎ ১০০টি সোনার কয়েন পেতে হলে একজনকে ১০,০০০ টাকা খরচ করতে হবে এবং ১,৫০০টি কয়েন রিডিম করতে হলে ব্যবহারকারীকে ১.৫ লক্ষ টাকা খরচ করতে হবে। যদি আপনি ১.৫ লক্ষ টাকা খরচ করেন তখন ০.০১% কার্যকর ক্যাশব্যাক বা ১৫ মূল্যের সোনা পাবেন। আর কয়েন এইভাবেই কাজ করে। কোম্পানিটি জানিয়েছে যে এই উদ্যোগটি উৎসবের মরশুমের আগে নেওয়া হয়েছে। কারণ এই সময় ভারতে ঐতিহ্যগতভাবে সোনার চাহিদা বেড়ে যায়। এছাড়া Paytm হাইলাইট করে জানায় যে এই ফিচার ব্যবহারকারীদের ধীরে ধীরে ডিজিটাল সোনা সংগ্রহ করতে দেয়।
এছাড়া paytm সম্প্রতি অ্যাডিশনাল অ্যাপ ফিচারও চালু করেছে, যার মধ্যে রয়েছে রিকারিং এক্সপেনসেস, মাসিক ব্যয়ের সারসংক্ষেপ, পারসনাইলজড UPI আইডি (ID), ডাউনলোডযোগ্য UPI স্টেটমেন্ট এবং UPI-লিংকড (UPI-সংযুক্ত) ব্যাংক অ্যাকাউন্টগুলির একত্রিত মতামত। কোম্পানিটি বা Paytm জানিয়েছে যে এই উদ্বেগটি আত্মনির্ভর ভারত (Atmanirbhar Bharat) এবং GST সংস্কারের মতো বৃহত্তর সরকারি উদ্যোগের সামঞ্জস্যপূর্ণ। যার লক্ষ্য সম্মতি সহজ (Simplify Compliance) করা এবং গৃহস্থালি ও ব্যবসায়িক সঞ্চয়কে সমর্থন করা।




