buzywithinfoBuzy With Info
Everything About Business
Ratan tata

ফোর্বসের তালিকা থেকে বাদ পড়েছেন রতন টাটা! ২০২৪ সালের ভারতের শীর্ষ ধনী ব্যাক্তির কারা?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

যেহেতু ভারতের অর্থনীতি তাৎপর্যপূর্ণ ভাবে বৃদ্ধি অর্জন করে তাই প্রায়শই দেশের শীর্ষ ব্যক্তির তালিকা পরিবর্তিত হতে থাকে। ফোর্বসের তালিকায় ভারতীয় শিল্পপতী রতন টাটার নাম শীর্ষস্থান থেকে বাদ পড়েছে। ভারতের মোট ২০০ জন ধনীব্যক্তি ফোর্বসের ২০২৪ সালের বিশ্ব বিলিয়নোয়ারদের তালিকায় জায়গা করে নিয়েছে। আর তালিকার শীর্ষে রয়েছেন মুকেশ আম্বানি। এছাড়া দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন গৌতম আদানি এবং সাবিত্রী জিন্দাল। হিসাব মতো ফোর্বসের মহিলা ধনীব্যক্তিদের তালিকার শীর্ষস্থানে রয়েছে সাবিত্রী জিন্দালের নাম। 

8 3

চলুন তবে শীর্ষ তিন ধনীব্যক্তির বিষয় জেনে নেওয়া যাক:-

  1. মুকেশ আম্বানি:-  ৬৭ বছর বয়সী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক মুকেশ আম্বানি। এছাড়া তিনি পেট্রোকেমিক্যাল, তেল ও গ্যাস, রিটেল, টেলিকম এবং আরও অনেক ব্যবসার সাথে জড়িত। ২০২৪ সালে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ ৯.৬৬ লক্ষ কোটি টাকা। 
  1. গৌতম আদানি:-  ফোর্বসের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ৬২ বছর বয়সী আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি। গ্রুপটি বন্দর, বিমানবন্দর, বিদ্যুৎ উৎপাদন ও ট্রান্সমিশন এবং গ্রীণ এনার্জি সহ বিভিন্ন খাতের ব্যবসার সাথে যুক্ত। ২০২৪ সালে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬.৮১ লক্ষ টাকা। 
  1. সাবিত্রী জিন্দাল:-  ৭৪ বছর বয়সী সাবিত্রী দেবী একজন রাজনীতিবিদ এবং উদ্দ্যোক্তা। যিনি ওপি জিন্দাল গ্রুপে ইমেরিটাস পদে রয়েছেন। ২০২৪ সালে দাঁড়িয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩.৫২ লক্ষ টাকা। 

চলুন তবে এক নজরে ফোর্বসের ভারতের ধনীব্যাক্তির তালিকার শীর্ষ ১০-এ কারা রয়েছেন তা দেখে নেওয়া যাক:-

স্থানধনীব্যক্তির নামমোট সম্পত্তি (২০২৪ সালে)
প্রথমমুকেশ আম্বানি৯.৬৬ লক্ষ কোটি টাকা
দ্বিতীয়গৌতম আদানি৬.৮১  লক্ষ কোটি টাকা
তৃতীয় সাবিত্রী জিন্দাল৩.৫২  লক্ষ কোটি টাকা
চতুর্থশিব নাদার৩.৩৮  লক্ষ কোটি টাকা
পঞ্চমদিলীপ সাংঘভি২.৫৬  লক্ষ কোটি টাকা
ষষ্ঠকুমার বিড়লা২.০৮  লক্ষ কোটি টাকা
সপ্তমসাইরাস পুনাওয়ালা১.৯৪  লক্ষ কোটি টাকা
অষ্টমরাধাকিশান দামানি১.৯০  লক্ষ কোটি টাকা
নবমকুশল পাল সিং১.৬১  লক্ষ কোটি টাকা
দশমরবি জয়পুরা১.৩৪ লক্ষ কোটি টাকা
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading