buzywithinfoBuzy With Info
Everything About Business
Paytm

দেড় বছর পর বড় প্রত্যাবর্তনের ইঙ্গিত! পেটিএম ওয়ালেট ফেরাতে RBI-এর কাছে বড় আবেদন ফিন্যান্সিয়াল সার্ভিস কোম্পানির

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের ডিজিটাল পেমেন্ট বাজারে আবারও বড় খবর। পেটিএম (Paytm)-এর মূল সংস্থা One97 Communication (ওয়ান৯৭ কমিউনিকেশন) তাদের জনপ্রিয় পেটিএম ওয়ালেট পরিষেবা ফিরিয়ে আনতে নতুন পদক্ষেপ নিয়েছে। সংস্থাটি RBI-এর কাছে প্রিপেড পেমেন্ট ইনস্ট্রমেন্ট বা PPI লাইসেন্সের জন্য আবেদন করেছে। এই লাইসেন্স মিললে Paytm আবার নিজস্ব ডিজিটাল ওয়ালেট পরিচালনা করতে পারবে। এই আবেদন করা হয়েছে One97-এর সম্পূর্ণ মালিকানাধীন সংস্থা PPSL (Paytm Payment Services Limited)-এর মাধ্যমে।

July 18 New in article ads By Sir

বর্তমানে RBI-এর ওয়েবসাইট অনুযায়ী আবেদনটি আন্ডার প্রসেস অবস্থায় রয়েছে। ২০২৬ সালে RBI পেটিএম পেমেন্টস ব্যাংকের ব্যাংকিং লাইসেন্স বাতিল করার পর পেটিএম ওয়ালেট পরিষেবা কার্যত বন্ধ হয়ে যায়। এরপর থেকেই Paytm তাদের UPI, QR কোড, সাউন্ডবক্স, পেমেন্ট গেটওয়ে এবং অন্যান্য পরিষেবা অংশীদার ব্যাংকের মাধ্যমে পরিচালনা করছে। তবে নিজস্ব ওয়ালেট পরিষেবা আর ছিল না। নতুন PPI লাইসেন্স অনুমোদিত হলে Paytm আবার গ্রাহকদের জন্য ডিজিটাল ওয়ালেট পরিষেবা চালু করতে পারবে। 

সংস্থার লক্ষ্য, তাদের পেমেন্ট ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করা এবং গ্রাহকদের আরও বেশি পেমেন্ট বিকল্প প্রদান করা। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ Paytm-এর জন্য কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও বর্তমানে ভারতের ডিজিটাল পেমেন্ট বাজারে UPI-এর আধিপত্য রয়েছে, তবুও এটি নিজস্ব ওয়ালেট থাকলে Paytm গ্রাহকদের জন্য অতিরিক্ত সুবিধা প্রধান করবে এবং phonePe ও Google pay-এর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতার আরও শক্তিশালী অবস্থানে যেতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে RBI-এর চূড়ান্ত অনুমোদনের ওপর। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading