Article By – সুনন্দা সেন

ভারতের অন্যতম বৃহৎ FMCG সংস্থা ITC লিমিটেডের প্যাকেজড ফুড বিজনেস ২০২৫-২৬ অর্থবছরে প্রথমবারের মতো ২ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২০,৫০৪ কোটি টাকার আয়ের সীমা অতিক্রম করেছে। সংস্থার বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে, এই বিভাগে বছরে প্রায় ১২% প্রবৃদ্ধি হয়েছে। যা ITC-এর নন-টোবাকো (সিগারেট) ব্যবসারে সম্প্রসারণের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ITC-র খাদ্য পোর্টফোলিওতে রয়েছে আশীর্বাদ, সানফিস্ট, বিংগো, ইপ্পি, বি ন্যাচনাল, কিচেন অফ ইন্ডিয়া সহ একাধিক জনপ্রিয় ব্র্যান্ড।
ITC-র মতে, প্রিমিয়াম ও হেলথ ফোকাসড নতুন প্রোডাক্ট মার্কেটে আনা, ভোক্তার চাহিদার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলা এবং কর কাঠামোর কিছু ইতিবাচক পরিবর্তন এই বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শুধু ফুড সেক্টরই নয়, ITC-র পুরো নন-টাবাগো FMCG ব্যবসায় ভোক্তাদের মোট বার্ষিক ব্যয় প্রায় ৩৭,০০০ কোটি টাকা ছুয়েছে। এর মাধ্যমে সংস্থা স্পষ্টভাবে দেখিয়েছে যে, তারা ধীরে ধীরে সিগারেট বা তামাক-নির্ভর ব্যবসার বাইরে আরও শক্তিশালী ভোক্তা পণ্য সংস্থায় (Consumer-Products Company) পরিণত হচ্ছে।
ITC-এর প্যাকেজড ফুড ব্যবসা থেকে প্রাপ্ত আয় ২ বিলিয়ন ডলারের স্তর অতিক্রম করার পর প্রমাণ করে যে সংস্থাটি সিগারেট-নির্ভর ব্যবসা থেকে ফোকাস কমিয়ে FMCG খাতে দ্রুত এবং বিস্তারিত শক্তিশালী ব্যবসায়িক অবস্থানে তৈরী করছে। এটি ভারতে ব্র্যান্ডেড ও প্যাকেজড ফুড প্রোডাক্টের বাড়তে থাকা চাহিদারও ইঙ্গিত দেয় এবং ববিষ্যতে ITC-র আয় বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করতে পারে। পাশাপাশি এটি কৃষি, ফুড প্রসেসিং, প্যাকেজিং এবং সাপ্লাই চেইনের সঙ্গে যুক্ত ইন্ডাস্ট্রির জন্যও ইতিবাচক।




