buzywithinfoBuzy With Info
Everything About Business
Smartphone

উৎসবের মরশুমে চিন্তায় স্মার্টফোন ব্র্যান্ডগুলি! দাম বাড়ায় বিক্রি কমার আশঙ্কা ১০%-এর কাছাকাছি

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দেশের স্মার্টফোন বাজারে আসন্ন উৎসবের মরশুম নিয়ে বাড়ছে উদ্বেগ। শিল্প বিশেষজ্ঞদের মতে, চলতি বছরে উৎসবের সময় স্মার্টফোনের বিক্রি গত বছরের তুলনায় প্রায় ৯% থেকে ১০% কমতে পারে। এর প্রধান কারণ হিসেবে উঠে এসেছে স্মার্টফোনের দাম বৃদ্ধি, যার ফলে ক্রেতাদের চাহিদা কিছুটা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হযেছে। সাথে আরও জানা যাচ্ছে যে চলতি বছরের উৎসবের মরশুম স্মার্টফোন ইন্ডাস্ট্রির জন্য বড় পরীক্ষা হতে চলেছে। তবে ব্র্যান্ডগুলি ভারসাম্য রেখে বিক্রি বাড়াতে আরও আকর্ষণীয় অফার প্রদান করছে। 

11

বাজার বিশ্লেষকদের মতে, গত কয়েক বছরে স্মার্টফোনে নতুন প্রযুক্তি, উন্নত প্রসেসর, AI-ভিত্তিক ফিচার এবং উন্নত ক্যামেরা যুক্ত হওয়ায় উৎপাদন ব্যয় বেড়েছে। পাশপাশি আমদানি করা যন্ত্রাংশের খরচ, বৈদেশিক মুদ্রার ওঠানামা এবং সরবরাহ শৃঙ্খলের ব্যয়ও বেড়েছে। এই অতিরিক্ত খরচের বড় অংশই নির্মাতারা শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর চাপিয়ে দিচ্ছেন, ফলে অধিকাংশ জনপ্রিয় মডেলের দাম আগের তুলনায় বেড়েছে। যার প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে মিড-রেঞ্জ স্মার্টফোনের বাজারে। কারণ এই শ্রেণির ক্রেতাদের মধ্যে দামের প্রতি সংবেদনশীলতা বেশি থাকে।

তবে বাজারে ইতিবাচক কিছু দিকও রয়েছে। বিভিন্ন স্মার্টফোন সংস্থা ইতিমধ্যেই বড় ধরনের ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার, সহজ EMI, ব্যাংক ক্যাশব্যাক এবং বান্ডিল অফারের পরকল্পনা করছে; যাতে ক্রেতাদের আকৃষ্ঠ করা যায়। অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম এবং অফলাইন বিক্রেতা বা রিটেইলারাও উৎসব উপলক্ষে বিশেষ অফার নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। আর উৎসবের বিক্রির ফলাফলই আগামী কয়েক মাসে ভারতের স্মার্টফোন বাজারের গতি কোন দিকে যাবে, তার গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading