buzywithinfoBuzy With Info
Everything About Business
rccfig

নতুন ফসল আসার আগেই বড় সীদ্ধান্ত! চাল রপ্তানিতে কত শতাংশ শুল্ক হতে পারে বাতিল?

সম্প্রতি প্রকাশ পাওয়া ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের শীর্ষ ধান ও rice রপ্তানিকারক ভারত, বিশ্ব বাজারে নিজের আধিপত্য ধরে রাখতে অক্টোবর মাসে নতুন ফসল আসার আগেই রপ্তানির নিশেধাজ্ঞা শীথিল করতে পারে। কারণ ১ এপ্রিল থেকে শুরু হওয়া অর্থবছরের প্রথম দুই মাসে ভারতের মোট চালের রপ্তানি ২১% কমে ২.৯ মিলিয়ন টনে দাঁড়িয়েছে। 

4

একই সময় নন-বাসমতি চালের রপ্তানিও ৩২% হ্রাস পেয়ে ১.৯৩ মিলিয়ন টন হয়েছে। যা শুনে ভারতীয় কৃষক ও চাল ব্যবসায়ীরা খুশী হয়েছে এবং মঙ্গঁলবার অর্থাৎ আজ (৯জুলাই, ২০২৪)- কের প্রাথমিক ট্রেডিং সেশনে KRBL, LT Foods, Chaman Lal Setia Exports- এর শেয়ার ১৩% বৃদ্ধি পেয়েছে। 

1

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ভারতের নেওয়া এই পদক্ষেপ কার্যকর হলে ১৫ বছরেরও বেশি সময়ে মধ্যে সর্বোচ্চে পৌঁছে যাওয়া এশিয়ান চালের দামকে শীথিল করবে। যা ভারতের উপর নির্ভরশীল পশ্চিম আফ্রিকার কিছু দেশ এবং মধ্যপ্রাচ্যের জন্য ভাল খবর হতে পারে। যা দেশীয় অর্থনীতিকে বৃদ্ধি করতেও সাহায্য করবে। অবশ্য এই বিষয় খাদ্য ও বাণিজ্য মন্ত্রকের প্রতিনিধিত্বকারী মুখপাত্র কোন মতামত দেননি। 

ব্লুমবার্গের দাবি, ভারত সরকার একটি নির্দিষ্ট শুল্কের সাথে হোয়াট রাইসের সিপমেন্টের কথা বিবেচনা করছে। এছাড়া কর্গোসের আন্ডার ইনভয়েসিংকে নিরুৎসাহিত করার পরিবর্তে কতৃপক্ষ চাল রপ্তানির উপর আরোপিত ২০% বাতিল করে একটি নতুন নির্দিষ্ট শুল্ক আরোপ করতে পারে বলেও আশা করা যাচ্ছে।  

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading