buzywithinfoBuzy With Info
Everything About Business
Sebi

সাহারা গ্রুপের বিরুদ্ধে সেবির নির্দেশ থাকলো বহাল; এখনও বিনিয়োগকারীদের প্রায় ১৪,১০৬ কোটি টাকা ফেরত দিতে হবে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

অপশনালি ফুললি কনভার্টিবল ডিবেঞ্চার বা OFCD-এর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে তোলা বিপুল অর্থ ফেরত দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সিকিউরিটিস অ্যাপ্লেটেড ট্রাইব্যুনাল। সংস্থাটি জানিয়েছে, বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি যে নির্দেশ জারি করেছে সেটি সঠিক এবং আইন সম্মত। ফলে সেই নির্দেশ অনুযায়ী, ১৪,১০৬ কোটি টাকা বিনিয়োগকারীদের ফেরত দিতে হবে সাহারা গ্রুপকে। 

5 2

অভিযোগ অনুযায়ী, সাহারা গ্রুপের কয়েকটি সংস্থা এই OFCD ইস্যু করে দেশের বিভিন্ন প্রান্তের বিপুল সংখ্যক বিনিয়োগকারীর কাছে থেকে অর্থ সংগ্রহ করেছিল। কিন্তু সেই তহবিল সংগ্রহের প্রক্রিয়া নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত নিয়ম মেনে হয়নি বলে অভিযোগ ওঠে। এর পরেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে সেবি (SEBI)। তদন্তের ভিত্তিতে সেবি নির্দেশ দেয় যে, বিনিয়োগকারীদের কাছ থেকে সংগৃহীত অর্থ সুদসহ ফেরত দিতে হবে। সেই নির্দেশের বিরুদ্ধেই অ্যাপিল করেছিল সাহারা গ্রুপ এবং বহু বছর ধরে চলা এই বিতর্কে নতুন অধ্যায় যোগ করল SAT-এর নতুন রায়। 

বিশেষজ্ঞদের মতে, এই রায় ভারতের আর্থিক বাজারে ট্রান্সপারেন্সি এবং নিয়ন্ত্রক ব্যবস্থার গুরুত্বকে আরও জোরালোভাবে সামনে নিয়ে এল। কারণ বিনিয়োগকারীদের ইন্টারেস্ট (স্বার্থ) করা বাজার নিয়ন্ত্রকদের অন্যতম প্রধান দায়িত্ব। এছাড়া এই সিদ্ধান্ত ভবিষ্যতে অন্য সংস্থাগুলির জন্যও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে – যে কোনও সংস্থা যদি জনসাধারণের কাছ থেকে অর্থসংগ্রহ করে। তাহলে তা অবশ্যই নির্ধারিত নিয়ম ও ট্রান্সপারেন্ট প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading