Article By – সুনন্দা সেন

বর্তমানে ভারতের কেন্দ্রীয় ব্যাংক RBI আক্রামনাত্মকভাবে সোনা ক্রয় করছে। যার দরুণ ভারতে গোল্ড রিজার্ভ বা সোনার মজুত বেড়ে উঠেছে। তবে জানেন কী? এরপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ভারতের তুলনায় প্রায় ১০ গুণ সোনা মজুত রয়েছে। কেবল ভারত নয় U.S-এর কাছে চীনের তুলনায় ৩.৫ গুণ বেশি সোনা মজুত রয়েছে। অবশ্য চীন এবং আমেরিকার তুলনায় সোনা কম মজুত থাকলেও ভারত ২০২৪ সালের শীর্ষ ১০টি সর্বোচ্চ গোল্ড রিজার্ভ দেশের তালিকায় নিজের স্থান এগিয়ে আনতে সমর্থ হয়েছে।
তবে চলুন দেরি না করে তালিকাটি দেখে নেওয়া যাক।:-
- মার্কিন যুক্তরাষ্ট্র বা USA: বিশ্বের সবচেয়ে বেশি সোনা মজুত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুসারে, U.S-এ ৮,১৩৩.৪৬ টন সোনার মজুত রয়েছে।
- জার্মানি: শীর্ষ ১০টি দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। তৃতীয় ত্রৈমাসিক পর্যন্ত দেশটিতে ৩,৩৫১.৫৩ টন সোনার মজুত রয়েছে।
- ইতালি: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুসারে ইতালিতে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ সোনা মজুত রয়েছে। ২০২৪ সালের তৃতীয় ত্রৈমাসিকের শেষে ইতালিতে মোট ২,৪৫১.৮৪ টন সোনার মজুত ছিল।
- ফ্রান্স: ২০২৪ সালে সর্বাধিক ঋণ মজুত সহ শীর্ষ ১০টি দেশের তালিকায় ফ্রান্স চতুর্থ স্থানে রয়েছে। WGC-এর তথ্যানুসারে, ফ্রান্সে ২,৪৩৬.৯৪ টন সোনা মজুত রয়েছে।
- চীন: গত বছরের প্রকাশিত তালিকায় ১টি রেঙ্ক উপরে উঠে এসেছে চীন। বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে দেশটি। ২০২৪ সালের তৃতীয় ত্রৈমাসিক পর্যন্ত চীনে ২,২৬৪.৩২ টন সোনা মজুত রয়েছে বলে জানা যাচ্ছে।
- সুইজারল্যান্ড: বিশ্ব গোল্ড কাউন্সিলের তথ্যানুসারে দেশটি বিশ্বের ষষ্ঠতম গোল্ড রিজার্ভ দেশ। সুইজারল্যান্ডের সোনা মজুতের পরিমাণ ১,০৩৯.৯৪ টন।
- ভারত বা ইন্ডিয়া: ২০২৪ সালে সবচেয়ে বেশি সোনার মজুত রয়েছে এমন দেশের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারত। WGC-এর তথ্যানুসারে, ভারতের কাছে ৮৫৩.৬৩ টন সোনা মজুত রয়েছে। যার জন্য দেশটি নবম স্থান থেকে সপ্তম স্থানে স্থানান্তরিত হয়েছে।
এরপরে ৮৪৫,৯৭ টন মজুদ সহ জাপান রয়েছে অষ্টম, ৬১২.৪৫ টন সোনা মজুদ সহ নেদারল্যান্ড রয়েছে নবম, তুর্কি তালিকায় দশম স্থানে রয়েছে। দেশটিতে তৃতীয় ত্রৈমাসিক পর্যন্ত ৫৯৫.৩৭ টন সোনা মজুত ছিল। তালিকায় ১১ নম্বর স্থানে তাইওয়ান রয়েছে। এমন অশান্তির পরিবেশের মধ্যেও দেশটিতে ৪২২.৬৯ টন সোনা মজুত রয়েছে।




