buzywithinfoBuzy With Info
Everything About Business
SBI

গ্রাহকদের উদ্দেশ্যে বড় খবর! ৯মে সাময়িকভাবে বন্ধ থাকবে SBI-এর একাধিক ডিজিটাল পরিষেবা

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দেশের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) ঘোষণা করেছে যে আগামী ৯ মে নির্দিষ্ট সময়ের জন্য তাদের একাধিক ডিজিটাল ব্যাংকিং পরিষেবা সাময়িকভাবে ব্যহত হতে পারে। নির্ধারিত সিস্টেম মেইনটেন্যান্স বা প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বহু গ্রাহক UPI, IMPS, YONO, ইন্টারনেট ব্যাংকিং এবং অনলাইন ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে পারেন।

July 18 New in article ads By Sir

SBI জানিয়েছে, ডিজিটাল পরিষেবার নিরাপত্তা ও কার্যক্ষমতা আরও উন্নত করার লক্ষ্যেই এই মেইনটেন্যান্স করা হচ্ছে। ব্যাংকের তরফে গ্রাহকদের আগাম সতর্ক করে বলা হয়েছে। যাঁদের জরুরি অনলাইন লেনদেন রয়েছে, তাঁরা যেন নির্ধারিত সময়ের আগেই তা সম্পন্ন করে নেন। এই সাময়িক পরিষেবা বিঘ্নের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে UPI লেনদেনে। অর্থাৎ Google Pay, PhonePe, Paytm কিংবা BHIM-এর মতো অ্যাপের মাধ্যমে SBI অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা পাঠানো বা গ্রহণ করতে সমস্যা হতে পারে। 

পাশাপাশি IMPS পরিষেবা বন্ধ থাকায় তাৎক্ষণিক ব্যাংক ট্রান্সফারেও অসুবিধা দেখা দিতে পারে। এছাড়াও SBI-এর জনপ্রিয় মোবাইল ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম YONO এবং YONO Lite অ্যাপ কিছু সময়ের জন্য কাজ নাও করতে পারে। ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারীরাও লগইন বা অনলাইন ট্রান্সফারের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। NEFT এবং RTGS পরিষেবাতেও সাময়িক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
তবে SBI আশ্বস্ত করেছে যে ATM পরিষেবা সচল থাকবে। অর্থাৎ গ্রাহকেরা নগদ টাকা তোলা বা ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করতে পারবেন। কিছু ক্ষেত্রে UPI Lite পরিষেবাও চালু থাকতে পারে বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ভারতে ডিজিটাল লেনদেনের পরিমাণ দ্রুত বাড়ছে। সেই কারণে ব্যাঙ্কগুলিকে নিয়মিতভাবে তাদের প্রযুক্তিগত পরিকাঠামো আপগ্রেড করতে হচ্ছে। SBI-এর এই মেইনটেন্যান্সও সেই বৃহত্তর ডিজিটাল নিরাপত্তা ও পরিষেবা উন্নয়নের অংশ বলেই মনে করা হচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading