buzywithinfoBuzy With Info
Everything About Business
Export

মার্চ মাসে দেশের রপ্তানি বৃদ্ধির সাথে বাণিজ্য ঘাটতি পৌঁছেছে নতুন অবস্থানে; চোখ রাখুন প্রকাশিত ডেটায়

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

১৫ এপ্রিল, ২০২৫-এ প্রকাশিত সরকারি তথ্য অনুসারে, ভারতের রপ্তানি ইতিবাচক অবস্থায় ফিরেছে। রপ্তানি মার্চ মাসে ০.৭% বৃদ্ধি পেয়ে ৪১.৯৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যেখানে বাণিজ্য ঘাটতি ২১.৫৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত শেষ তথ্য অনুসারে, এক বছরের ভিত্তিতে দেশের আমদানি মার্চ মাসে ১১.৩% বেড়ে ৬৩.৫১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সামগ্রিক ভাবে ২০২৪-২৫ অর্থবছরে দেশের রপ্তানি ৪৩৭.৪২ বিলিয়ন ডলারে এবং আমদানি ৬.৬২% বেড়ে ৭২০.২৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যার ফলে বাণিজ্য ঘাটতি ২৮২.৮২ বিলিয়ন ডলার হয়েছে।

7 3

২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাণিজ্য ঘাটতি ১৪.০৫ বিলিয়ন ডলারের ছিল। আবার ২০২৪ সালের মার্চে রপ্তানি এবং আমদানির পার্থক্য ছিল ১৫.৩৩ বিলিয়ন ডলারের। যেখানে ২০২৩-২৪-এ এটি ২৪১.১৪ বিলিয়ন ডলার ছিল। দেশের পণ্য ও পরিষেবা রপ্তানি ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ৮২০.৯৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা ২০২৩-২৪ অর্থবছরে ৭৭৮.১৩ বিলিয়ন ডলার ছিল। ২০২৪-২৫ সালে পরিষেবা আমদানি ১৯৪.৯৫ বিলিয়ন ডলার ছিল। তবে রপ্তানির ক্ষেত্রে তা ৩৪১.০৬ বিলিয়ন ডলারের বিপরীতে ৩৮৩.৫১ বিলিয়ন ডলারে পৌঁছানোর অনুমান করা হচ্ছে ২০২৪-২৫ সালের জন্য।

প্রকাশিত ডাটায় বাণিজ্য সচিব (Commerce Secretary) ‘সুনীল বার্থওয়াল বলেছেন, বৈশ্বিক বিপত্তির মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে দেশের পণ্য রপ্তানি নতুন রেকর্ড স্পর্শ করেছে। প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তির মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ফার্মা, রেডি-মেট গার্মেন্টস, চাল, সুতির সুতো / কাপড়, প্লাস্টিক, কফি, মশলা, চা এবং তামাক। অন্যদিকে গত অর্থবছরে পেট্রোলিয়াম পণ্য, রত্ন ও অলংকার (gems & Jewellery) এবং রাসায়নিক খাতের প্রবৃদ্ধি নেতিবাচক ছিল। অবশ্য সোনার আমদানি ২০২৩-২৪ সালের ৪৫.৫৪ বিলিয়ন ডলার থেকে বেড়ে গত বছরে ৫৮.০১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading