buzywithinfoBuzy With Info
Everything About Business

বন্দে ভারত থেকে গতিমান এক্সপ্রেস! গতি কমাতে তৎপর ভারতীয় রেল, কেন এমন সিদ্ধান্ত?

Vande Bharat এবং Gatiman Express সহ উচ্চ-গতির ট্রেনের গতি কমানোর সিদ্ধান্ত নিল Indian Railways। নির্দিষ্ট রুটে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এই ট্রেনগুলির গতিবেগ কমিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই ট্রেনগুলির গতিবেগ প্রতি ঘণ্টায় 160 কিলোমিটার ছিল। এবার তা কমে গিয়ে হবে প্রতি ঘণ্টায় 130 কিলোমিটার। Vande Bharat এবং Gatiman Express-এর গতি হ্রাসের জন্য কমপক্ষে 10টি অন্যান্য প্রিমিয়াম ট্রেনের সময়সূচিতে বিরাট পরিবর্তন আসতে চলেছে।

8

বেশিরভাগ রুটে Vande Bharat এক্সপ্রেস ট্রেনগুলি ইতিমধ্যেই 130 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছোটে। দিল্লি-কানপুর সেক্টরের মতো সেক্টরে 160 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটতে সক্ষম বন্দে ভারত। মিডিয়া রিপোর্ট অনুসারে, নর্থ রেলওয়ে 6 নভেম্বর, 2023 তারিখে ট্রেনের গতি কমিয়ে 130 কিলোমিটার প্রতি ঘণ্টায় করার প্রস্তাব করেছিল। কিন্তু সেই প্রস্তাব রেলওয়ে বোর্ড মুলতুবি রাখে।

সরকারি প্রকল্পের কোর্স

তবে সাম্প্রতিক কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর এই গতি হ্রাসের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে ভারতীয় রেল। 25 জুন, 2024-এ ট্রেনের গতি হ্রাস সম্পর্কিত পুনর্নবীকরণ প্রস্তাব জমা দেওয়া হয়। ট্রেনগুলির গতি কমিয়ে আনার ফলে কমপক্ষে 10টি অন্যান্য সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের সময়সূচীও পরিবর্তন করা হবে।

Vande Bharat

ইতিমধ্যেই নর্থ সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে রেলওয়ে বোর্ডের কাছে গতি কমানোর প্রস্তাব পেশ করা হয়েছে। জানা গিয়েছে যে, ট্রেন নম্বর 12050/12049 দিল্লি-ঝাঁসি-দিল্লি গতিমান এক্সপ্রেস, ট্রেন নম্বর 22470/22469 দিল্লি-খাজুরাহো-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, ট্রেন নম্বর 20172/20171 দিল্লি-রানি কমলাপতি-দিল্লি এক্সপ্রেস এবং ট্রেন নম্বর 22470/22469 ইত্যাদি ট্রেনগুলির গতি কমানোর পরামর্শ দেওয়া হয়েছে।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading