buzywithinfoBuzy With Info
Everything About Business
LPG 34

বন্দে ভারত স্লিপার নিয়ে বড় আপডেট! 15 আগস্টে কী করতে চলেছে ভারতীয় রেল?

আগামী দুই মাসের মধ্যে নতুন রূপে ফিরছে বন্দে ভারত এক্সপ্রেস। বহু প্রতীক্ষিত বন্দে ভারত স্লিপার ট্রেনের জন্য রেল যাত্রীদের প্রতীক্ষা এবার শেষ হতে চলেছে। Vande Bharat স্লিপার ট্রেন চালু করতে প্রস্তুত ভারতীয় রেল। আশা করা হচ্ছে, আগামী 15 অগাস্টের মধ্যে ট্রায়াল রানের জন্য ট্র্যাকে নামানো হবে Vande Bharat স্লিপার ট্রেনকে।

2

রাজধানী এক্সপ্রেস ট্রেন এবং তেজস এক্সপ্রেস ট্রেনগুলির থেকেও বহুগুণে আরামদায়ক হবে এই বন্দে ভারত স্লিপার ট্রেনগুলি। গতি হবে শতাব্দী এক্সপ্রেসের থেকেও দ্রুত। রেল সূত্রে খবর, স্বল্প-দূরত্বের ইন্টারসিটি ভ্রমণের জন্য Vande Bharat স্লিপার ট্রেনগুলির মত বন্দে ভারত মেট্রো চালু করার প্রস্তুতি নিচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। এর পরেই ট্রায়াল রান শুরু হবে৷ বর্তমানে প্রথম প্রোটোটাইপ তৈরি করছে BEML

সরকারি প্রকল্পের কোর্স

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার ঘোষণা করেছেন, 2029 সালের মধ্যে প্রায় 250 ইউনিট বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হয়ে যাবে দেশে। বন্দে ভারত স্লিপার ট্রেনের ট্রেনসেটের কাজ প্রায় শেষের দিকে। প্রযুক্তিগত সব কাজ শেষ পর্যায়ে। বেঙ্গালুরুর রেল ইউনিট BEML Ltd তৈরি করছে বন্দে ভারত স্লিপার ট্রেন। প্রথম ট্রেনটি চালু হবে আগামী দু মাসের মধ্যে।

বন্দে ভারত স্লিপার ট্রেনে 16টি কোচ থাকবে। তার মধ্যে 11টি এসি 3 টায়ার কোচ, 4টি এসি 2 টায়ার কোচ এবং 1টি এসি প্রথম শ্রেণীর কোচ। এসি 3 টায়ারে 611 জন, এসি 2 টায়ারে 188 জন এবং এসি প্রথম শ্রেণীতে 24 জন যাত্রী ভ্রমণ করতে পারবেন।

vande Bharat

রাজধানী এক্সপ্রেস ট্রেনের থেকেও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা হবে যাত্রীদের। বন্দে ভারত স্লিপার ট্রেনটি একটি সেমি-হাই-স্পিড ট্রেন হিসেবে ট্র্যাকে নামতে চলেছে। প্রতি ঘণ্টায় 160 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এই ট্রেন। তবে ট্রায়াল রানের জন্য 180 কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত গতিতে বন্দে ভারত স্লিপার ট্রেনটিকে ছোটানোর পরিকল্পনা রয়েছে রেলের।

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading