শপিং মল থেকে ফাস্ট ফুড সেন্টার সব জায়গাতেই নগদ লেনদেনের থেকে বেশি UPI– এর মাধ্যমে লেনদেন বৃদ্ধি পাচ্ছে। ভারতীয় জনগণের কাছে ওয়ালেট বয়ে বেড়ানোর থেকে ফোনের অ্যাপের মাধ্যমে বিল পে বেশি সহজতর হয়ে উঠেছে। রুপে ক্রেডিট কার্ড UPI- এর সাথে যুক্ত হওয়ায় ডিজিটাল পেমেন্ট আরও বেড়েছে। বিশেষ করে নন মেট্রো এবং ছোট শহরগুলিতে ইউপিআই- এর মাধ্যমে লেনদেন বেড়েছে।
গ্লোবাল ডিজিট্যাল পেমেন্ট প্রোভাইডার সংস্থার রিপোর্ট অনুযায়ী, ধর্মশালা, বিশাখাপত্তনম এবং মুল্লানপুরের মতো নন মেট্রো শহরগুলিতে ইউপিআই এর মাধ্যমে দৈনন্দিন লেনদেন সবচেয়ে বেশি করে। যার দরুন এই তিন বাদে দেশের নন মেট্রো শহরগুলি ভারতের অর্থনীতির চালিকাশক্তি হিসাবে প্রথম সারিতে চলে এসেছে। দেশের ছোট শহরগুলিতে অনলাইনের মাধ্যমে খরচ ২৩% বেড়েছে।
সরকারি প্রকল্পের কোর্স
দৈনিক লেনদেনে দেখা যাচ্ছে ৪১% ধর্মশালার, মুল্লানপুরের ৩২% এবং বিশাখাপত্তণমের ২০% খরচ বেড়েছে। যেখানে একই সময় মুম্বাই, ব্যাঙ্গাঁলুরু এবং চেন্নাই- এর মতো শহরে সেই খরচ ১৫% বেড়েছে। আর পশ্চিমবঙ্গেও UPI- এর মাধ্যমে লেনদেন বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে।

Article By – সুনন্দা সেন





