buzywithinfoBuzy With Info
Everything About Business
Vodafone Idea

সুপ্রিম কোর্টের রায়ের পর ১,৬০০ কোটি টাকা ফেরত পেল ভোডাফোন-আইডিয়া, খারিজ হল কর বিভাগের আপিল

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভোডাফোন আইডিয়া (VI) লিমিটেডের জন্য একটি উল্লেখযোগ্য জয় হিসেবে আজ (‍মঙ্গলবার) অর্থাৎ ২১ জানুয়ারি সুপ্রিম কোর্ট বোম্বে হাইকোর্টের ২০২৩ সালের নভেম্বরে কোম্পানিটিকে ১,৬০০ কোটি টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে। কর বিভাগ ইতিমধ্যেই ভোডাফোন আইডিয়ার এই রিফান্ড জারি করেছে। হাইকোর্টের রিলিফকে চ্যালেঞ্জ জানাতে ২৯৫ দিনের বিলম্বের কথা উল্লেখ করে সুপ্রিম কোর্ট কর বিভাগে আপিল খারিজ করে দিয়েছে। আর আদালত কর কর্তৃপক্ষের সমালোচনা করে বিলম্বকে অযৌক্তিক এবং অন্যায় বলে অবিহিত করে।

8 3

সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে যে, বোম্বে হাইকোর্ট ২০২৩ সালের নভেম্বরে ভোডাফোন আইডিয়ার পক্ষে রায় দিয়েছিল। যেখানে কর বিভাগকে ২০১৬-২০১৭ সালের মূল্যায়ন বছরের জন্য টেলিকম অপারেটর কর্তৃক প্রদত্ত করের পরিমাণ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল। যেহেতু ২০২৩ সালের আগস্ট মাসে কর বিভাগ কর্তৃক পাস করা মূল্যায়ন আদেশটি সময়সীমার মধ্যে ছিল, তাই তা বহাল রাখা যাবে না। বিচারপতি কে আর শ্রীরাম এবং নীলা গোখেলের ডিভিশন বেঞ্চ নির্ধারিত ৩০ দিনের মধ্যে চূড়ান্ত আবেদন না দেওয়ার জন্য মূল্যায়নকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে বলেও জানা যাচ্ছে।

আদালত ভোডাফোন আইডিয়ার দায়ের করা একটি আবেদনের ভিত্তিতে এই রায় দিয়েছে। যেখানে দাবি করা হয়েছে যে, ২০১৬-২০১৭ সালের মূল্যায়ন বছরের জন্য আয়কর বিভাগ তাদের প্রদত্ত অর্থ ফেরত দিতে ব্যর্থ হয়েছে। যা তাদের আয়ের উপর প্রদেয় বৈধ করের তুলনায় বেশি। ডিভিশন বেঞ্চ তার আদেশে উল্লেখ করেছেন যে ভোডাফোন আইডিয়ার মামলাটি বেশ প্রাথমিক ছিল। আর আয়কর আইনের বিধান অনুসারে সংশ্লিষ্ট মূল্যায়ন কর্মকর্তার সম্পূর্ন উদাসীনতা এবং অবহেলামূলক মনোভাব তারা পর্যবেক্ষন করতে বাধ্য হয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading