Article By – সুনন্দা সেন

S&P গ্লোবাল রেটিংস সতর্ক করে জানিয়েছে যে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা শত্রুতার জেরে যুদ্ধের পরিস্থিতিতে ক্রেডিট রিস্ক বেড়েছে। বিশেষ করে ঝুঁকি লক্ষ্য করা যাচ্ছে এই দুই দেশের জন্য। কারণ পরিস্থিতিটি বস্তুগত (মেটিরিয়াল) অনিশ্চয়তার জন্ম দিয়েছে। যা উত্তেজনা অব্যাহত থাকলে সার্বভৌম ক্রেডিট (ঋণ) প্রোফাইলের উপর চাপ সৃষ্টি করতে পারে। ক্রেডিট এজেন্সির বেস কেস অনুমান করে যে তীব্র সামরিক কার্যকলাপের বর্তমান পর্যায়টি স্বল্পস্থায়ী হবে। আর তা সময়ের সাথে বিক্ষিপ্ত সংঘর্ষের আকার নিতে পারে।
ভারতের এবং পাকিস্তানের সার্বভৌম রেটিংস-এর উপর প্রভাব তেমন ভাবে না ফেললেও দুর্ঘটনাজনিত সংঘর্ষ বা ভুল গণনার সম্ভবনা একটি প্রধান উদ্বেগের বিষয়। এর সঙ্গে S&P গ্লোবাল আরও বলে যে এই ধরনের ঘটনা অনিচ্ছাকৃত ভাবে সংঘাতকে আরও বাড়িয়ে তুলতে পারে। যা উভয় দেশের ক্রেডিট বা ঋণ পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি ঘটাতে পারে। বুলেটিনও বলে, দীর্ঘায়িত বা তীব্র শত্রুতা ক্রেডিট সাপোর্টের উপর নিম্নমুখী চাপ সৃষ্টি করবে। আগামী দুই-তিন সপ্তাহে সামরিক উত্তেজনা থাকবে বলে আশা করা হচ্ছে, আরও সামরিক পদক্ষেপ গ্রহণের সম্ভবনার কারণে।
ভারত তার শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখবে বলে আশা করা হচ্ছে, যা ধীরে ধীরে রাজস্ব উন্নতিকে সমর্থন করে। অন্যদিকে, পাকিস্তান সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং রাজস্ব শৃঙ্খলা পুনরুদ্ধারের উপর মনোনিবেশ করবে বলে আশা করা হচ্ছে। S&P উল্লেখ করেছে যে, কোনও দেশেরই সংঘাত দীর্ঘায়িত করার কোনও উৎসাহ নেই। পাকিস্তানের জন্য, টেকসই সামরিক পদক্ষেপ বহিরাগত এবং আর্থিক ক্ষেত্রে অগ্রগতি ব্যাহত করবে। যা অর্থনৈতিক পুনরুদ্ধারকে ব্যাহত করবে। ভারতের জন্য দীর্ঘস্থায়ী উত্তেজনা বিদেশী বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে পারে, এমন এক সময়ে যখন বিশ্বব্যাপী ব্যবসাগুলি অস্থির অর্থনৈতিক পরিবেশে সরবরাহ শৃঙ্খল পুনর্মূল্যায়ন করছে।




