Article By – সুনন্দা সেন

বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ কোন দেশগুলো গড়ে তুলবে, সেই প্রশ্নের উত্তর দিয়েছে নতুন একটি আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষণ। পূর্বাভাস অনুযায়ী ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক GDP বৃদ্ধির বড় অংশ আসবে কয়েকটি বড় অর্থনীতি থেকে। আর তাদের মধ্যে শীর্ষে রয়েছে চীন, যুক্তরাষ্ট্র এবং ভারত। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMV)-এর পূর্বাভাস অনুযায়ী, এই পাঁচ বছরে বিশ্ব অর্থনীতিতে যে নতুন উৎপাদন যোগ হবে, তার প্রায় অর্ধেকেই আসবে মাত্র তিনটি দেশ — চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত থেকে।
র্যাঙ্কিংয়ের তালিকায় প্রথম তিনটি দেশ হলো – চীন, মার্কিন যুক্তরাষ্ট্র (US) ও ভারত। উল্লেখযোগ্য বিষয় হল, বড় অর্থনীতিগুলোর মধ্যে ভারতই একমাত্র দেশ, যেটি GDP বৃদ্ধি এবং প্রবৃদ্ধির হারের তালিকায় অর্থাৎ উভয় ক্ষেত্রেই শীর্ষ দলে রয়েছে। এছাড়া র্যাঙ্কিয়ের পরবর্তী স্থানগুলোতে রয়েছে মার্কিন যুক্তরাজ্য, জার্মানি এবং জাপান। এছাড়া ইন্দোনেশিয়া, ব্রাজিল, কানাডা এবং ফ্রান্সও বৈশ্বিক অর্থনৈতিক বৃদ্ধিতে বড় অবদান রাখবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আর তালিকায় থাকা দেশের নাম এবং তাদের GDP-তে অবদান রয়েছে –
- চীন – প্রায় ৫.৭ ট্রিলিয়ন ডলার
- মার্কিন যুক্তরাষ্ট্র – প্রায় ৫ ট্রিলিয়ন ডলার
- ভারত – প্রায় ২.১ ট্রিলিয়ন ডলার
- মার্কিন যুক্তরাজ্য – প্রায় ৯৭৪ বিলিয়ন ডলার
- জার্মানি – প্রায় ৬৮৬ বিলিয়ন ডলার
- জাপান – প্রায় ৬৫৬ বিলিয়ন ডলার
- ইন্দোনেশিয়া – প্রায় ৫২৯ বিলিয়ন ডলার
- ব্রাজিল – প্রায় ৫২২ বিলিয়ন ডলার
- কানাডা – প্রায় ৪৯০ বিলিয়ন ডলার
- ফ্রান্স – প্রায় ৪৫২ বিলিয়ন ডলার




