buzywithinfoBuzy With Info
Everything About Business
silk

ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রেশম উৎপাদিত হয়? শীর্ষ না হলেও প্রথম পাঁচে রয়েছে পশ্চিমবঙ্গ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের বৃহত্তম রেশম উৎপাদনকারী (Silk producer) হল কর্ণাটক, এটি দেশের মোট রেশম উৎপাদনের ৩২%-এরও বেশি অবদান রাখে। রাজ্যটি তার বিলাসবহুল তুঁতে সিল্ক (Mulberry silk)-এর জন্য বিখ্যাত, যা বিশ্বখ্যাত মহীশূর সিল্ক শাড়ি তৈরিতে ব্যবহৃত হয়। বিশেষজ্ঞরা বলেন, আদর্শ আবহাওয়া,উর্বর মাটি এবং শক্তিশালী সরকারি সহায়তার কারণে কর্ণাটক ভারতের রেশম শিল্পের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। কর্ণাটকের রেশম উৎপাদনের পেছনে রয়েছে এর বিশাল তুঁতে বাগান এবং সুপ্রতিষ্ঠিত রেশম পোকা (Silkworm) পালন। আর কর্ণাটকের সিল্ক হাবগুলি রয়েছে রামানাগার,মহীশূর, চিক্কাকলাপুর এবং কলারের মতো রাজ্যে। এছাড়া আধুনিক রেশম রিলিং ইউনিট, দক্ষ কারিগর এবং ট্রেনিং সেন্টার রাজ্যটিকে তার শীর্ষস্থান ধরে রাখতে সাহায্য করে। 

11

ভারতে মূলত চারধরনের সিল্ক উৎপাদন হয়; আর সেগুলি হল তুঁতে, তোসর, মুগা এবং এরি। তবে দেশের সিল্ক উৎপাদনের বেশিরভাগটা হলো তুঁতের, আর এই ৯০% সিল্ক প্রোডাকশনের অংশীদারিত্ব ধরে রেখেছে কর্ণাটক। অন্যান্য রাজ্যে এরি, তোসর এবং মুগা সিল্ক উৎপাদন করে, যার নিজস্ব বৈশিষ্ট্য এবং বিশেষ টেক্সচার রয়েছে। ভারতের সিল্ক বৈশ্বিক বাজারে বেশ জনপ্রিয় এবং এই খ্যাতির নেপথ্যে রয়েছে তার পণ্য বা প্রোডাক্ট। ভারতে শীর্ষ ৫টি সিল্ক উৎপাদনকারী রাজ্যের শীর্ষে রয়েছে কর্নাটক। আর বাকি চারটি রাজ্য হলো: 

  • পশ্চিমবঙ্গ:  আমাদের রাজ্য সিল্ক উৎপাদনের ক্ষেত্রে আর একটি গুরুত্বপূর্ণ রাজ্য, যারা তুঁতে সিল্কের উৎপাদনকারী। রাজ্যে ঐতিহ্যবাহী বয়ন ব্লাস্টার এবং কুটির শিল্প রয়েছে, যা গ্রামীণ কর্মসংস্থানকে সমর্থন করে। বিশেষ করে মুর্শিদাবাদ এবং বাঁকুড়ার মতো রাজ্যগুলির বেশকিছু এলাকা সুক্ষ রেশমের কাপড় এবং শাড়ি বুননের জন্য সুপরিচিত। 
  • ঝাড়খন্ড:  এউ রাজ্যটি তোসর সিল্কের জন্য বিখ্যাত। যা বণ্য আদর্পে জঙ্গলে বেড়ে ওঠা এক ধরনের বিশেষ গাছ থেকে জন্ম নেয়। ঝাড়খন্ডের গ্রামীণ সম্প্রদায়গুলি এই শিল্পের সাথে জড়িত। আর এই নির্ভরশীলতা জীবিকা নির্বাহের উৎস এবং ঐতিহ্যবাহী শিল্প গড়ে তুলেছে। এছাড়া রাজ্য সরকার বেশকিছু জেলায় তোসর প্রশিক্ষণ এবং উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে সহায়তা করেছে।
  • তামিলনাড়ু:  সাউথের এই রাজ্যটিতেও প্রচুর পরিমানে মালবারি বা তুঁত সিল্ক উৎপাদিত হয়। যার মধ্যে অংশীদারিত্ব রয়েছে ইরোড, সালেম এবং কোয়েম্বাটুরের মতো গুরুত্বপূর্ণ জেলগুলি। যারা রেশম পালন এবং বয়ন (Weaving) শিল্পের জন্য পরিচিত। এছাড়া তামিলনাড়ুর সিল্ক ইন্ডাস্ট্রি সম্পর্কিত রপ্তানিতেও উল্লেখযোগ্য অবদান রাখে।
  • আসাম:  এই রাজ্যটি তার আদিবাসী মুগা সিল্কের জন্য বিখ্যাত, যা তার সোনালী রঙ এবং স্থায়িত্বের জন্য পরিচিত। এছাড়া আসাম এরি সিল্কও উৎপাদন করে, যা ইকো-ফ্রেন্ডলি বস্ত্র তৈরিতে সাহায্য করে। 
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading