buzywithinfoBuzy With Info
Everything About Business
Economy

নজর থাকবে ২০২৮-২৯ সালের দিকে; ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ান ডলারে পরিণত হওয়ার লক্ষ্য পিছালো কেনো?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের অর্থনীতি দ্রুত বাড়লেও বহু প্রতীক্ষিত ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হওয়ার লক্ষ্যটি আরও কয়েক বছর পিছিয়ে যাচ্ছে। প্রথমে যেখানে লক্ষ্য ছিল ২০২৪-২৫ অর্থবছরেই এই মাইলফলক স্পর্শ করবে। সেখানে নতুন অর্থনৈতিক পূর্বাভাস জানাচ্ছে, ভারত এই পর্যায়ে পৌঁছাতে পারে ২০২৮-২৯ সালের কাছাকাছি। বর্তমানে ভারতের নমিনাল GDP দাঁড়িয়েছে প্রায় ৪.১ ট্রিলিয়ন ডলার। গত কয়েক বছরে পরিষেবা খাতের শক্তিশালী বৃদ্ধি, ডিজিটাল অবকাঠামোতে নজিরবিহীন প্রসার এবং অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়ার ফলে অর্থনীতিতে স্থিতি দেখা গেছে। আর PLI স্কিমের মতো নীতি উদ্যোগ বিনিয়োগ আকর্ষণে সাহায্য করেছে।

9

তবে লক্ষ্যপূরণ পিছিয়ে যাওয়ার মূল কারণ হলো রুপির অবমূল্যায়ন। বিশ্ববাজারে ডলারের বিপরীতে রুপি দুর্বল হওয়ায়, দেশের প্রকৃত অর্থনৈতিক আকার বড় হলেও ডলারের হিসেবে সেই মূল্য কমে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বৈশ্বিক অস্থিরতা—মধ্যপ্রাচ্যের উত্তেজনা, ইউরোপে মন্দার আশঙ্কা এবং আমেরিকার উচ্চ সুদের হার ভারতের রপ্তানি ও বিনিয়োগ প্রবাহে চাপ তৈরি করেছে। এছাড়া নমিনাল GDP প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় ধীর থাকাও বড় কারণ। তবুও, আশাবাদের জায়গা কম নয়। সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা জানিয়েছেন, ভারত ২০২৫-২৬ অর্থবছরেই ৪ ট্রিলিয়ন ডলার জিডিপি অতিক্রম করবে। 
মর্গ্যান স্ট্যানলির মতো আন্তর্জাতিক সংস্থাগুলি আরও এগিয়ে গিয়ে বলছে, ২০২৮ সালের মধ্যেই ভারতের অর্থনীতি পৌঁছাতে পারে ৫.৭ ট্রিলিয়ন ডলারে, যা ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির আসনে বসাবে। কারণ ভারতের অর্থনীতি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে এবং বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিগুলোর মধ্যে এক নম্বর অবস্থান ধরে রেখেছে। কিন্তু ৫ ট্রিলিয়ন ডলারের প্রতীকী লক্ষ্য স্পর্শের জন্য আরও কিছুটা পথ বাকি। বর্তমান পরিস্থিতি বলছে যে ভারত এই মাইলফলক অর্জন করবে, তবে প্রাথমিক লক্ষ্য থেকে ৩-৪ বছর দেরিতে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading