buzywithinfoBuzy With Info
Everything About Business
Amazon

৩০,০০০ কর্পোরেট কর্মচারী হারাতে চলেছে চাকরি; অ্যামাজন কোন কোন সেক্টরের কর্মী ছাঁটাই করছে এবং কেনো?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

রয়টার্স জানিয়েছে, কোভিড -১৯- এর সময় অতিরিক্ত কর্মী নিয়োগের পর কার্যক্রম সুগম করার জন্য ব্যয় কমানোর একটি বড় প্রচেষ্টার অংশ হিসেবে আজ অর্থাৎ ২৮ অক্টোবর থেকে প্রায় ৩০,০০০ কর্পোরেট কর্মী ছাঁটাই করতে চলেছে ই-কমার্স জায়েন্ট অ্যামাজন। যদিও এই সংখ্যাটি অ্যামাজনের মোট ১.৫৫ মিলিয়ন কর্মীর ১০%। যা ২০২২ সালের শেষের দিকে থেকে ২০২৩ সালের শুরুর দিক পর্যন্ত ২৭,০০০ কর্মী ছাঁটাইয়ের পর থেকে সবচেয়ে বড় ছাঁটাই। Layoffs fyi-এর তথ্য অনুসারে, ২০২৫ সালের এই পর্যন্ত ২১৬টি কোম্পানির প্রায় ৯৮,০০০ টেক গ্রুপের কর্মীর চাকরি ছাঁটাই করা হয়েছে। 

11

অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা বা CEO অ্যান্ডি জ্যাসি জানিয়েছেন যে এই পদক্ষেপে কোম্পানি কিছু ব্যবস্থাপনা স্তর অপসারণের উদ্দেশ্যে নিয়েছে। প্রতিবেদন অনুসারে, জ্যাসি কোম্পানির মধ্যে অদক্ষতা চিহ্নিত করার জন্য একটি বেনামী অভিযোগ লাইন (Anonymous Complaint Line) চালু করেছে। এই উদ্যোগটি ১,৫০০ টিরও বেশি প্রতিক্রিয়া পেয়েছে, যার ফলে ৪৫০টি প্রতিক্রিয়ার পরিবর্তন হয়এছে। এছাড়া ২০২৫ সালের জুন মাসে জ্যাসি বলেছিলেম যে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স বা AI টুলগুলি ক্রমবর্ধমানভাবে পুনরাবৃত্তিমূলক কাজগুলিকে স্বয়ংক্রিয় করবে, যার ফলে সম্ভবত আরও চাকরি হ্রাস পাবে। তারপরেই অ্যামাজন ৩০,০০০ কর্মী ছাঁটাইয়ের সীদ্ধান্ত সামনে আসে। 

আর এই ছাঁটাইয়ের সর্বশেষ রাউন্ডটি বেশ কয়েকটি বিভাগে প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। যার মধ্যে রয়েছে:

  • মানব সম্পদ বা Human Resources
  • ডিভাইস অ্যান্ড সার্ভিসেস
  • অপারেশন (কার্যকলাপ)

বিষয়টির সাথে সম্পর্কিত ব্যক্তিদের কথা উল্লেখ করে রয়টার্স জানিয়েছে, ২৭ অক্টোবর (স্থানীয় সময়) ক্ষতিগ্রস্থ দলগুলির ব্যবস্থাপকরা ছাঁটাইয়ের বিষয়টি কিভাবে জানাতে হবে সে বিষয় প্রশিক্ষণ নিয়েছেন বলেও জানা গেছে এবং মঙ্গলবার অর্থাৎ আজ থেকে কর্মীদের ই-মেল পাঠানো হবে। অবশ্য ব্লুমবার্গের পূর্ববর্তী প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে সম্প্রতি অ্যামাজনের ওয়ান্ডারি পডকাস্ট বিভাগ থেকে প্রায় ১১০টি পজিশন বাদ দেওয়া হবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading