buzywithinfoBuzy With Info
Everything About Business
Dr. reddy

এবার ছাঁটাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে ফার্মা কোম্পানি! ডঃ রেড্ডি ২৫% কর্মী ছাঁটাই করতে পারে; কিন্তু কেনো?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ফার্মা সেক্টরের একটি উল্লেখযোগ্য সংস্থা ডঃ রেড্ডি তাদের খরচ কমানোর উদ্যোগের অংশ হিসেবে ২৫% কর্মী ছাঁটাই করতে পারে। ভারতীয় এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে এটি ইঙ্গিত দেয় যে হায়দ্রাবাদ ভিত্তিক কোম্পানিটি উল্লেখযোগ্যভাবে কর্মী ছাঁটাই করছে। পোক্ত প্রমাণ পাওয়া না গেলেও সম্প্রতি প্রকাশিত সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী, কর্মী ছাঁটাই জনশক্তি সম্পর্কিত ব্যয় হ্রাস করার অভ্যন্তরীণ নির্দেশের অংশ। বিশেষ করে যে সকল কর্মচারীর বেতন প্যাকেজ প্রায় ১ কোটি টাকার তাদের পদত্যাগ করতে বলা হয়েছে।

8 3

প্রতিবেদন অনুসারে, গবেষণা ও উন্নয়ন বিভাগে কর্মরত ৫০-৫৫ বছর বয়সী কর্মীদেরও স্বেচ্ছায় অবসর গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। ডঃ রেড্ডিস সম্প্রতি আয়কর বিভাগ (Income Tax) থেকে ২,৩৯৫ কোটি টাকার Show Cause নোটিশ পেয়েছে। এক্সচেঞ্জ ফাইল অনুসারে, ডঃ রেড্ডিস বলেছে, ৪ এপ্রিল, ২০২৫-এ ভারতীয় IT আইন ১৯৬১ ধারার ১৪৮A-এর উপধারা ১-এর অধীনে হায়দ্রাবাদের সার্কেল ৮(১)-এর সহকারী আয়কর কমিশনারের কার্যালয় থেকে কোম্পানিটি একটি নোটিশ পেয়েছে। যেখানে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে যে কেন ২০২০-২১ সালের মূল্যায়ন বছর রিটার্ন আইন ধারা ১৪৮-এর অধীনে পুননির্ধারণ করা উচিত নয়।
২০২৩-২৪ অর্থবছরের প্রতিবেদন অনুসারে, ডঃ রেড্ডি বিশ্বব্যাপী ২৬,৩৪৩ জনকে নিয়োগ করেছিল। যার মধ্যে ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত ২১,৭৫৭ জন স্থায়ী কর্মচারী ছিলে। সাথে ওই বছর কোম্পানি ৬,২৮১ জন নতুন কর্মচারী নিয়োগ করেন। যাদের গড় পারিশ্রমিক ছিল ৬ লক্ষ টাকা। এক বছরে ৯২% কর্মীর দক্ষতা উন্নয়ন করা হয়েছে। আর তার জন্য কোম্পানিটি কর্মচারীর সুবিধার জন্য ৫,০৩০ কোটি টাকা এবং প্রশিক্ষণ ও উন্নয়নের জন্য ৩৯.২ কোটি টাকা খরচ করেছে। এই পরিসংখ্যানের উপর ভিত্তি করে কর্মী-সম্পর্কিত ব্যয়ের ২৪% কমানো হলে ডঃ রেড্ডি লিমিটেড বার্ষিক প্রায় ১,৩০০ কোটি টাকা সাশ্রয় পারবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading