Article By – সুনন্দা সেন

কোভিডের পর আবারও বিশ্বব্যাপী বহু কোম্পানি খরচ কমাতে এবং AI ব্যবহার বাড়িয়ে দেওয়ার কর্মী ছাঁটাই করছে। এমন এক সময় কর্মীদের জন্য অবশেষে সুখবর নিয়ে এল অ্যাকসেঞ্চার (Accenture)। সম্প্রতি IT বা তথ্যপ্রযুক্তি কোম্পানিটি তার কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা করেছে। অন্যদিকে বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি খাতের কর্মসংস্থানগুলিকে ঘীরে উদ্বেগ বেড়েই চলেছে। তাই অ্যাকসেঞ্চারের প্রস্তাবটি তাক লাগানোর সাথে ইতিবাচক। অবশ্য IT কোম্পানিটি তার সকল কর্মচারীদের নয়, একটি নির্দিষ্ট সংখ্যার কর্মচারীর জন্য বেতন বৃদ্ধির কথা ভেবেছে।
একটি সংবাদ সংস্থার সূত্রের খবর, অ্যাকসেঞ্চার তার অ্যাসোসিয়েট ম্যানেজার এবং অন্যান্য উচ্চ স্তরের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি করতে চলেছে। আর সংস্থাটি বেতন বৃদ্ধির পরিমাণ নির্দিষ্ট করেছে ৩% থেকে ১৩% পর্যন্ত। সূত্রের খবর, বেতন বৃদ্ধির পাশাপাশি কোম্পানিটিতে এটির কয়েক হাজার কর্মীর পদোন্নতি হতে চলেছে বলেও জানা গিয়েছে। যা IT কোম্পানিটির কর্মীদের জন্য খুব ইতিবাচক হয়েছে বলে অনুমান করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।
জানা গিয়েছে কোম্পানিটি চলতি বছরের জুন মাসে সম্পূর্ণ বিশ্ব জুড়ে এটির প্রায় ৫০০০০ কর্মীকে প্রমোশন অফার করার জন্য প্রস্তুত। একটি দীর্ঘ বিরতির পর অ্যাকসেঞ্চারকে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে। জুন মাসের পারফর্ম্যান্স রিভিউ সাইকেলের অংশ হিসাবে এবিষয়ে কর্মচারীদের জানানো হয়েছে। একটি দীর্ঘ সময় পরে হলেও সংস্থাটির এই পদক্ষেপ কর্মচারীদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের একাংশের। ব্লুমবার্গের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, ভারতে প্রায় ১,৫০০ –এর কাছাকাছি কর্মচারী প্রমোশন পেতে চলেছেন।




