ফিনটেক ফার্ম One97 Communications হল Paytm -এর মূল সংস্থা। সংস্থাটি 10 জুন 2024 তারিখে অপ্রকাশিত সংখ্যক কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে। কোম্পানি দাবি করেছে যে চাকরি যাওয়া কর্মীদের জন্য আউটপ্লেসমেন্ট সহায়তা প্রদান করা হচ্ছে। Paytm -এর সেলস বিভাগে কর্মচারীর সংখ্যা প্রায় 3,500 কমেছে। যা মার্চ 2024 ত্রৈমাসিকে মোট 36,521 -এ চলে এসেছে।
কেন কর্মী ছাঁটাই করছে Paytm?

এই কর্মী সংখ্যা হ্রাসের জন্য প্রাথমিক ভাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) Paytm পেমেন্ট ব্যাঙ্কের পরিষেবার উপর নিষেধাজ্ঞাকে দায়ী করা হয়েছে। কোম্পানি জানিয়েছে – “One97 Communications Limited (OCL) কোম্পানির পুনর্গঠন প্রচেষ্টার অংশ হিসাবে পদত্যাগ করা কর্মচারীদের আউটপ্লেসমেন্ট সহায়তা প্রদান করছে।”

Paytm 30 টিরও বেশি সংস্থার সঙ্গে কাজ করছে। যারা বর্তমানে নিয়োগ করছে। এই ভাবে কর্মীদের সহায়তা করা হচ্ছে। যাতে তারা অবিলম্বে অন্য চাকরিতে যোগ দিতে পারে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) Paytm এর সহযোগী Paytm পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড (PPBL) কে 15 মার্চ থেকে শুরু হওয়া কোনও গ্রাহক অ্যাকাউন্ট, ওয়ালেট এবং FASTags -এ আমানত, ক্রেডিট লেনদেন বা টপ-আপ গ্রহণ করতে নিষেধ করেছে।

এই নিষেধাজ্ঞার পরে, Paytm জানুয়ারি – মার্চ 2024 সময়ের মধ্যে 550 কোটি টাকার ক্ষতির কথা জানিয়েছে। এক বছর আগে একই সময়ে লোকসানের পরিমাণ 167.5 কোটি টাকা ছিল। Paytm হল ভারতের ফিনটেক খাতের অন্যতম বড় একটি নাম। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সাম্প্রতিক আদেশের পর, সংস্থাটি সমস্যায় পড়েছে।
সরকারি প্রকল্পের কোর্স
Article By – আস্তিক ঘোষ



