Article By – সুনন্দা সেন

কাশ্মীরের পেহেলগাম হামলার পর ভারত সরকার প্রত্যুত্তরে যুদ্ধ ঘোষণার পর বেশকিছু দেশের সাথে বাণিজ্যিক, কূটনৈতিক এবং পর্যটন ছিন্ন হয়। তাদের মধ্যে একটি ছিল আজারবাইজন। অবশ্য দীর্ঘ ১০ মাসের বিরতিতে দুই দেশের মধ্যে বানিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে, তাই আজারবাইজান ভারতে অপরিশোধিত তেল রপ্তানি পুনরায় শুরু করেছে। যা দ্বিপাক্ষিক সম্পর্কের স্থবিরতার ইঙ্গিত দেয়। কাস্টমস তথ্য অনুসারে, আগস্ট মাসে আজারবাইজান ভারতে ১,৭৪৭.০৭ টন অপরিশোধিত তেল রপ্তানি করেছে, যার মূল্য ৭,৮১,৫২০ ডলার। আর এটি ঘটেছে দুই দেশের সরবরাহ বন্ধের কারণ হিসেবে মূল্য নির্ধারনের সমস্যার সমাধানের মাধ্যমে।
দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের মূল স্তম্ভ হল এনার্জি কর্পোরেশন। বাণিজ্য বন্ধের আগে ২০২৪ সালে ভারত আজারবাইজান থেকে পেট্রোলিয়াম এবং পেট্রোলিয়াম পণ্যের চতুর্থ বৃহত্তম ক্রেতা ছিল। ভারত প্রায় ৭২৯ মিলিয়ন ডলার মূল্যের ১.১৭ মিলিয়ন টন পণ্য আমদানি করেছিল। এছাড়া ২০২২ এবং ২০২৩ সালে ভারত তৃতীয় বৃহত্তম ক্রেতা ছিল। প্রতি বছর ২০ লক্ষ টনেরও বেশি আমদানি করেছিল যথাক্রমে ১.৬ বিলিয়ন ডলার এবং ১.২ বিলিয়ন ডলার মূল্যে। পেট্রোলিয়াম পণ্যের প্রধান ক্রেতা হওয়ার পাশাপাশি ভারত আজারবাইজানের একটি উল্লেখযোগ্য বিনিয়োগকারী।
বাকুতে অবস্থিত ভারতীয় দূতবাসের একটি সংক্ষিপ্ত বিবরণ অনুসারে, ONGC বিদেশ লিমিটেড (OVL) আজেরি – চিরাগ – গুণাশলি (ACG) অয়েল অ্যান্ড গ্যাস ক্ষেত্র এবং বাকুতিবিলিসি – সেহান (BTC)-এর অয়েল পাইপলাইনে অংশীদারিত্ব অর্জনে ১.২ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে। এছাড়া ২০২৪ সালে OVL ৬০ মিলিয়ন ডলারে Equinar থেকে ACG অয়েল ও গ্যাস ফিল্ডের অতিরিক্ত ০.৬১৫% অংশীদারিত্ব অধিগ্রহণ সম্পন্ন করে। জানা যাচ্ছে যে ACG অয়েল ও গ্যাস ফিল্ডে OVL-এর অংশীদারিত্ব ২.৯২৫% এবং BTC পাইপলাইনে ৩.০৯৭%-এ উন্নীত হয়েছে।




