Article By – সুনন্দা সেন

ভারত ও ওমান এই বছর (২০২৫ সাল) একটি বিস্তৃত বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি স্বাক্ষরের দিকে অগ্রসর হচ্ছে। যা একে অপরের পণ্যের উপর শুল্ক কমাবে। আর দুই দেশের সম্পর্ক, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে নতুন করে জোরদার হওয়ার সাথে সাথে সামগ্রিক বাণিজ্য সম্পর্কে আরও গভীর করবে। এক বছরেরও বেশি সময় আগে ওমানের সুলতান একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির আলোচনায় নতুন গতি লাভ হয়েছে বলেও জানা যাচ্ছে। ওমানের বাণিজ্য মন্ত্রক কাইস বিন মোহাম্মদ আল – ইউসুফ বলেছেন যে মাস্কাট এই বছর ভারতের সাথে উচ্চাভিলাষী বাণিজ্য চুক্তি সম্পন্ন করার বিষয় আশাবাদী।
এই চুক্তি দুই দেশের মধ্যে দ্বিমুখী বা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উল্লেখযোগ্য ভাবে সম্প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ব্যপক উন্নতি হয়েছে। ভারত, ওমানের শীর্ষ বাণিজ্যিক অংশীদারদের মধ্যে একটি হয়ে উঠেছে। ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার পর ভারত ছিল ওমানের অপরিশোধিত তেল রপ্তানির চতুর্থ বৃহত্তম বাজার। ২০২৩ সালে সৌদি আরবের পর ভারত ছিল ওমানের তেল-বহির্ভূত তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। ওমানের বাণিজ্যমন্ত্রী বলেন, বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিটি এখনও আলোচনার অধীনে রয়েছে।
উভয়পক্ষ অর্থাৎ ভারত-ওমান যৌথ বিনিয়োগ তহবিলের জন্য ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের তৃতীয় কিস্তির বিষয় ঘোষণা করেছে। যা ভারতীয় অর্থনীতির দ্রুততম বর্ধনশীল ক্ষেত্রগুলিতে বিনিয়োগকে চ্যানেলাইজ করার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) এবং ওমান বিনিয়োগ কর্তৃপক্ষের একটি ৫০-৫০ বিনিয়োগ উদ্যোগ। আল ইউসুফ বলেন, দুই পক্ষ শীঘ্রই তাদের নেতাদের (নরেন্দ্র মোদী এবং ওমানের সুলতানের) মধ্যে আলোচনায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করবে। যা প্রায় এক বছর আগে একটি যৌথ কমিশনের বৈঠকে অনুষ্ঠিত হবে।




