Article By – সুনন্দা সেন

ভারত ও কানাডা আজ (১৪ নভেম্বর) যৌথভাবে ক্রিটিকাল মিনারেল, ক্লিন এনার্জি এবং মহাকাশ খাত (Exploration)-এ বাণিজ্য সুযোগ অনুসন্ধানে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব ঘোষণা করেছে। ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৭তম বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী পর্যায়ের সংলাপ বা MDTI-এর পর এই ঘোষণা করা হয়। আসলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী (Commerce and Industry Minister) পীযূষ গোয়েলের আমন্ত্রণে কানাডার রপ্তানি উন্নয়ত, আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে মন্ত্রী মনিন্দর সিধু অর্থনৈতিক সহযোগিতা পুনঃস্থাপনের লক্ষ্যে আলোচনার জন্য ভারত সফরে আসেন। এছাড়া আলোচনার দুই দেশের প্রধানমন্ত্রী দ্বারা উল্লেখিত ইস্যু গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল বলেও জানা যাচ্ছে।
আলোচনায় বেশ কিছু সহযোগিতা নতুন ক্ষেত্র চিহ্নিত করেছে উভয়পক্ষ। মন্ত্রীরা গুরুত্বপূর্ণ খনিজ (মিনারেল) পদার্থে দীর্ঘমেয়াদী সরবরাহ শৃঙ্খল অংশীদারিত্বকে উন্নীত করতে এবং ক্লিন এনার্জিতে সহযোগিতা সম্প্রসারণ করতে সম্মত হয়েছেন। যা এনার্জি ট্রানজিকশন এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের জন্য গুরুত্বপূর্ণ। তারা ভারতে কানাডায় বিদ্যমান উপস্থিতি এবং ভারতের বিমান চলাচল খাতের দ্রুত সম্প্রসারণকে কাজে লাগিয়ে এরোস্পেস বা মহাকাশ খাতের দ্বৈত ব্যবহারের বিষয় গভীর অন্বেষণ করার বিষয়েও সম্মত হয়েছেন। ভারত সরকার জানিয়েছে, উভয় পক্ষই অর্থনৈতিক অংশীদারিত্বের ধারাবাহিকতা পুনর্ব্যক্ত করেছে। সাথে টেকসই উন্নতী এবং ভবিষ্যৎমুখী উদ্যোগের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে।
এদিকে যৌথ বিবৃতি অনুসারে, মন্ত্রীরা উল্লেখ করেছেন যে ২০২৪ সালে দুই দেশের মধ্যে পণ্য ও পরিষেবা সংক্রান্ত লেনদেন ২৩.৬৬ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। যা বর্তমানের অংশীদারিত্ব এবং আলোচনায় এরপর থেকে ১০% পর্যন্ত বৃদ্ধি পাবে। গোয়েল এবং সিধু বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের ব্যাঘাত এবং কৃষি সহ কৌশলগত ক্ষেত্রগুলিতে স্থিতিস্থাপকতা জোরদার করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছেন। সাথে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য বৈচিত্র্যময় এবং নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খলের গুরুত্বের উপর আরও জোর দিয়েছেন। মন্ত্রীরা আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং একটি পূর্বাভাসযোগ্য বিনিয়োগ পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।




