buzywithinfoBuzy With Info
Everything About Business
John Ternus

৪.৫ ট্রিলিয়ন ডলারের অ্যাপল সাম্রাজ্য টার্নাসের হাতে! কুকের উত্তরাধিকারের সাথে AI-কে কতটা এগিয়ে নিয়ে যাবে নতুন CEO?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

টিম কুকের ১৫ বছরের নেতৃত্বের পর এবার অ্যাপলের CEO হিসেবে দায়িত্ব নিলেন জন টার্নাস। ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কুক CEO পদ ছেড়ে এক্সিকিউটিভ চেয়াম্যানের দায়িত্ব নিয়েছেন, আর অ্যাপলের হার্ডওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান টার্নাস কোম্পানির নতুন CEO হয়েছেন। কুকের সময়ে অ্যাপলের ব্যবসায়িক আকার ব্যাপকভাবে বেড়েছে। তিনি যখন CEO হয়েছিলেন, তখন অ্যাপলের বাজারমূল্য ছিল প্রায় ৩৫০ বিলিয়ন ডলার; এখন তা ৪.৫ ট্রিলিয়ন ডলারেরও বেশি। একই সময়ে বার্ষিক বিক্রি ১০৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে প্রায় ৪১৬ বিলিয়ন ডলার এবং মুনাফা ১১২ বিলিয়ন ডলারের বেশি হয়েছে। 

July 18 New in article ads By Sir 1

পরিষেবা ব্যবসা এবং বিশাল আইফোনের প্রতি লোকের বাড়তে থাকা আগ্রহ (iPhone user base) এই বৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। তবে কুকের উত্তরাধিকার শুধুই সাফল্যের নয়। অ্যাপলের AI প্রতিযোগিতায় পিছিয়ে পড়া এখন সবচেয়ে বড় প্রশ্ন। সিরি (Siri)-র বড় AI আপগ্রেডে বিলম্ব, নতুন AI ফিচার নিয়ে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ধীরগতির মতো বিষয়গুলি আটকে রয়েছে। অর্থাৎ, টার্নাসের সামনে বড় চ্যালেঞ্জ হলো অ্যাপলের AI কৌশল (strategy)-কে নতুন করে শক্তিশালী করা। এছাড়াও অ্যাপলকে সামলাতে হবে চীন-নির্ভর উৎপাদন ব্যবস্থা, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক এবং ভবিষ্যতের নতুন হার্ডওয়ার ক্যাটাগরি। 

টিম কুকের সময়ে অ্যাপলের ইলেকট্রিক ভ্যাহিকাল প্রকল্প বাতিল হয়েছে এবং ভিসন প্রোও প্রত্যাশিত বাজারসাফল্য পায়নি। ফলে টার্নাসকে শুধু বর্তমান ব্যবসা ধরে রাখলেই হবে না, পরবর্তী বড় প্রযুক্তিগত পরিবর্তনেও অ্যাপলকে নেতৃত্ব দিতে হবে। তাই টার্নাসের জন্য AI নিছক একটি নতুন ফিচার নয়, বরং এটি অ্যাপলের পরবর্তী দশকের ব্যবসা ও উদ্ভাবন কৌশল (innovation strategy)-এর কেন্দ্রে AI-কে নিয়ে আসাই তাঁর সবচেয়ে বড় পরীক্ষা।

সাধারণ মানুষের ক্ষেত্রে অ্যাপলের CEO পরিবর্তনের প্রভাব তাৎক্ষণিকভাবে খুব বেশি না হলেও আগামী দিনে তা গুরুত্বপূর্ণ হতে পারে। জন টার্নাসের নেতৃত্বে অ্যাপল যদি AI-তে দ্রুত এগিয়ে যায়, তাহলে ভবিষ্যতের আইফোন, সিরি, অ্যাপল ওয়াচ, এয়ারপোডস ও Mac-এ আরও উন্নতি আসতে পারে। তবে নতুন AI প্রযুক্তি ও উন্নত হার্ডওয়ারের কারণে ডিভাইসের দাম বাড়ার সম্ভাবনাও রয়েছে, যা ভারতের মতো প্রাইস সেনসিটিভ বাজারে ক্রেতাদের উপর চাপ ফেলতে পারে। অন্যদিকে, অ্যাপল ভারতে উৎপাদন ও সাপ্লাই চেইন আরও বাড়ালে স্থানীয় উৎপাদন, সাপ্লাইয়ের অবস্থান ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading