buzywithinfoBuzy With Info
Everything About Business
Electronics

হাই-টেক যন্ত্রাংশ আমদানিতে নিষেধাজ্ঞা শিথিল করলো কেন্দ্র! দেশীয় উৎপাদনের পাশাপাশি বিদেশী যন্ত্রাংশে ভরসা

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারত সরকার হাই-টেক ইলেকট্রনিক্স শিল্পের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে। দেশেই তৈরি হচ্ছে এমন কিছু উচ্চমূল্যের ইলেকট্রনিক যন্ত্রাংশ আপাতত ফের আমদানি করার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে দেশীয় উৎপাদন বাড়ানোর লক্ষ্য নিয়ে এই ধরনের পণ্যের আমদানি কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু শিল্পমহলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল, দেশের উৎপাদন ব্যবস্থা এখনও পুরোপুরি প্রস্তুত নয় এবং চিন, তাইওয়ান ও ভিয়েতনামের তুলনায় দেশীয় পণ্যের দামও অনেক ক্ষেত্রে বেশি। 

5 2

সেই সমস্যার কথা মাথায় রেখেই সরকার নীতিতে কিছুটা নমনীয়তা আনছে। সাথে সরকারের এই সিদ্ধান্তের ফলে ইলেকট্রনিক্স সংস্থাগুলি স্থানীয় উৎপাদন পর্যাপ্ত মাত্রায় পৌঁছনোর আগ পর্যন্ত নির্দিষ্ট কিছু হাই- ভ্যালু কম্পোনেন্ট বিদেশ থেকে আনতে পারবে। একই ধরনের সুবিধা স্মার্টফোনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, যেমন ডিসপ্লে-সহ কিছু কম্পোনেন্টের ক্ষেত্রেও দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে। অর্থাৎ, ‘made in India’ নীতির পাশাপাশি শিল্পের বাস্তব চাহিদা মেটাতে আপাতত আমদানির সুযোগও রাখা হচ্ছে।

এর পাশাপাশি কিছু নির্দিষ্ট ইলেকট্রনিক ও সংশ্লিষ্ট শিল্পের উপকরণের ক্ষেত্রে আমদানির পরিমাণ এবং সময়সীমাও নির্ধারণ করা হচ্ছে। সরকারের লক্ষ্য একদিকে যেমন দেশীয় উৎপাদন ও সাপ্লাই চেইনকে শক্তিশালী করা, অন্যদিকে তেমনই হঠাৎ করে আমদানি বন্ধের কারণে উৎপাদন ব্যাহত হওয়া বা পণ্যের দাম বেড়ে যাওয়া আটকান। 

এই সিদ্ধান্তের ফলে স্মার্টফোন, ল্যাপটপ, টিভি ও অন্যান্য ইলেকট্রনিক পণ্যের নির্মাতাদের কাছে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের সরবরাহ আরও স্বাভাবিক হতে পারে। ফলে উৎপাদন খরচ ও সরবরাহের চাপ কিছুটা কমলে ভবিষ্যতে কিছু পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার সুযোগ তৈরি হতে পারে। তবে এর প্রভাব সঙ্গে সঙ্গে খুচরো বাজারে বা রিটেইল মার্কেটে পড়বে না। আর এটি নির্ভর করবে আমদানির পরিমাণ, আন্তর্জাতিক দাম এবং সংস্থাগুলির উৎপাদন খরচের উপর।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading