buzywithinfoBuzy With Info
Everything About Business
Billionaire

এশিয়া জুড়ে কোটিপতিদের রাজধানী কোন শহর? চিনের রাজধানী বেইজিংকে টপকে গেল মুম্বই

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

 চিনের রাজধানী বেইজিংকে পেছনে ফেলেছে মুম্বই! হ্যাঁ, ভারতের আর্থিক রাজধানী মুম্বই এশিয়ার ‘বিলিওনিয়ার ক্যাপিটাল’ হয়ে উঠেছে। ভারতের রাজধানী নতুন দিল্লি। কিন্তু দেশের আর্থিক রাজধানীকে বলা হয় মুম্বই (আর্থিক রাজধানী)। এই মুম্বই শহরের মুকুটে যোগ হয়েছে আরও একটি রত্ন। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট 2024 অনুসারে, চিনের রাজধানী শহর বেইজিংয়ের চেয়ে বেশি বিলিয়নিয়ার রয়েছে মুম্বইয়ে।

6 2

বৃহস্পতিবার প্রকাশিত হল, হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট 2024। লিস্ট অনুসারে, এশিয়ার ধনকুবেরদের মধ্যে 25 শতাংশের বাড়ি মুম্বইয়ে। এই অর্থে এশিয়া জুড়ে কোটিপতিদের নতুন রাজধানী মুম্বই। এ ক্ষেত্রে চিনের রাজধানী বেইজিংকে পেছনে ফেলেছে এই শহর। শুধু তাই নয়, হুরুন ইন্ডিয়া রিচ লিস্টারদের কাছেও প্রিয় শহর হল মুম্বই। তালিকায় নয়াদিল্লি ও হায়দ্রাবাদের পরেই রয়েছে এই শহর।

এই বছরের তালিকা অনুযায়ী, মুম্বইতেও 58 বিলিয়নিয়ারের নেট বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। যে কারণে কোটিপতিদের রাজধানীতে পরিণত হয়েছে এই শহর। এর পরেই স্থান নয়া দিল্লির, যেখানে যুক্ত হয়েছে 18 জন নতুন বিলিয়নিয়ার। এই তালিকায় আরও বলা হয়েছে, বিলিয়নিয়ারদের ক্ষেত্রেও চিনকে পেছনে ফেলেছে ভারত। তালিকা অনুসারে, পর্যালোচনাধীন সময়ের মধ্যে, ভারতে 29 শতাংশ বেশি বিলিয়নিয়ারের আগমন রেকর্ড করা হয়েছে, যেখানে চিনে বিলিয়নেয়ারের সংখ্যা কমেছে 25 শতাংশ।

হুরুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক আনাস রহমান জুনায়েদ বলেছেন, এশিয়ার সম্পদ তৈরির ইঞ্জিন হিসেবে আবির্ভূত হচ্ছে ভারত। তিনি বলেন, “চিনে বিলিয়নিয়ারের সংখ্যা 25 শতাংশ কমে গেলেও, ভারতে তাদের সংখ্যা 29 শতাংশ বেড়েছে। এর সঙ্গে, বিলিয়নিয়ারের সংখ্যা রেকর্ড 334-এ পৌঁছেছে।”

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading