buzywithinfoBuzy With Info
Everything About Business
trump

রাশিয়ার বাণিজ্য অংশীদারদের উপর ৫০০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের; ভারতের জন্যে এর অর্থ কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার দেশগুলির উপর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে প্রস্তুত করা একটি নতুন বিলকে জোরালো ভাবে সমর্থন করেছেন। যা মস্কোর অর্থনৈতিক লাইনকে সংকুচিত করার জন্য ওয়াশিংটনের প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য বৃদ্ধি। রাশিয়ার ফান্ডিং হ্রাস এবং এর মাধ্যমে ইউক্রেনে চলমান সংঘাতের অবসান ঘটানোর জন্য এই পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে। সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী, ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর রাশিয়ার উপর নির্ভরতা হ্রাস পেলেও বেসরকারি কোম্পানিগুলি নির্ভরতা বৃদ্ধি পেয়েছে। CREA-এর তথ্য অনুযায়ী, বেসরকারি অপরিশোধিত তেল শোধনাগারের রাশিয়ান তেল আমদানি দেশের মোট তেল আমদানির দুই-তৃতীয়াংশের বেশি ছিল। 

11

আগেই ট্রাম্প জানিয়েছিলেন যে তিনি রাশিয়ার সাথে বাণিজ্যকারী দেশগুলিকে লক্ষ্য করে একটি বিল নিয়ে কাজ করার বিষয়ে EU (ইউরোপীয় ইউনিয়ন)-এর সাথে আলোচনা করছেন। অবশ্য এটি প্রথম ট্রাম্প প্রশাসন দ্বারা আরোপিত শুল্কও এই বিষয়ের উপর ভিত্তি করেই আরোপিত রয়েছে। ট্রাম্প এবং মার্কিন প্রসাশন ইতিমধ্যেই সেই কারণে ভারতের উপর ৫০% শুল্ক আরোপ করেছে। আর জানিয়েছে রাশিয়ান অপরিশোধিত তেল কেনার জন্য ২৫% অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। অবশ্য দুই দেশ তাদের মধ্যেকার বাণিজ্য সম্পর্ক দৃঢ় এবং পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণও করে চলেছে পাশাপাশি। 

ব্লুমবার্গের মতে, নতুন বিলটি ট্রাম্পকে রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্কযুক্ত দেশগুলি থেকে আমদানিতে ৫০০% পর্যন্ত শুল্ক আরোপের অনুমতি দেবেএই পদক্ষেপের ফলে ভারত এবং চীন সবচেয়ে বেশি প্রভাবিত হবে, কারণ তারা মস্কোর দুটি বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (CREA) অনুসারে, অক্টোবর মাসে ভারত রাশিয়ান জীবাশ্ম জ্বালানির দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হিসেবে রয়ে গেছে, মোট ৩.১ বিলিয়ন ইউরোর আমদানি করেছে। ভারতের ক্রয়ের মধ্যে অপরিশোধিত তেলের প্রাধান্য ছিল ৮১%- এর (২.৫ বিলিয়ন ইউরো), তারপরে কয়লা ১% (৩৪১ মিলিয়ন ইউরো) এবং অয়েল প্রোডাক্ট (২২২ মিলিয়ন ইউরো)।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading