buzywithinfoBuzy With Info
Everything About Business
WHO

কে করে স্বাস্থ্য খাতে ব্যয়? নতুন WHO রিপোর্টে প্রকাশ পেলো মাথাপিছু স্বাস্থ্য ব্যয়ের বিষয়

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আর্থিক কষ্ট থেকে সাধারণ মানুষকে স্বাস্থ্য খরচের থেকে বের করে আনা সরকারের মৌলিক কর্তব্য। তবে WHO-এর রিপোর্ট দেখায় যে ৩০টি নিম্ন এবং নিম্ন-মধ্য আয়ের দেশে স্বাস্থ্য খাতে আয়ের থেকে ব্যয় বেশি হয়েছে। এদের মধ্যে ২০টি দেশের মোট স্বাস্থ্য ব্যয়ের অর্ধেকেরও বেশি রোগীরা নিজেদের পকেট থেকে প্রদান করেছে। যা দারিদ্র এবং আর্থিক দুর্বলতার চক্রের অবদান রাখে। অবশ্য স্বাস্থ্যের জন্য আর্থিক সুরক্ষার অভাবের চ্যালেঞ্জগুলি নিম্নআয়ের দেশে সীমাবদ্ধ নেই, উচ্চ আয়ের দেশগুলিতেও আয়ের বাইরে অতিরিক্ত ব্যয়ের ফলে আর্থিক অসুবিধা এবং অপ্রয়োজনীয় চাহিদা দেখা যায়।

8 3

সাম্প্রতিক স্বাস্থ্য অ্যাকাউন্টের তথ্য দেখায় যে এক – তৃতীয়াংশেরও বেশি উচ্চ আয়ের দেশে মোট স্বাস্থ্য ব্যয়ের ২০%-এরও বেশি আয়ত্তের বাইরে খরচ করা হয়। যে কারণে বিশ্ব স্বাস্থ্য সংখ্যা বা WHO UHC বা সার্বজনীন স্বাস্থ্য কভারেজকে একটি জাতীয় অগ্রাধিকারে পরিণত করার এবং ২০৩০ সালের মধ্যে স্বাস্থ্য – সম্পর্কিত ব্যয়ের কারণে দারিদ্রতা দূর করার জন্য আহ্বান জানিয়েছে। পাশাপাশি WHO জানিয়েছে, প্রাথমিক স্বাস্থ্যসেবা পদ্ধতি ব্যবহার করে স্বাস্থ্য সচেতনতা থেকে রোগ প্রতিরোধ, চিকিৎসা পদ্ধতি, রিহাবিলিয়েশন এবং অপরিহার্য স্বাস্থ্য পরিষেবাগুলির একটি সাশ্রয়ী মূল্যের প্যাকেজের জন্য পাবলিক ফান্ডের বাজেট করা প্রয়োজন। 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন ২০২৪ সালের গ্লোবাল হেলথ এক্সপেন্ডিচার রিপোর্ট প্রকাশ করেছে। আর রিপোর্টে উল্লেখ করেছে যে কোভিডের বছরের প্রথম দিক থেকে বাড়তে বাড়তে ২০২১ সাল থেকে ২০২২ সালে সমস্ত দেশের আয় গোষ্ঠীতে স্বাস্থ্যের উপর গড় মাথাপিছু সরকারি ব্যয় কমেছে। তাই ২০২৪ সালের স্বাস্থ্য সচেতনতা প্রচারের সময় বিশ্বের সর্বত্র স্বাস্থ্য পরিষেবাগুলি অ্যাক্সেস করার জন্য আর্থিক সুরক্ষা উন্নত করার কথা বলা হচ্ছে। WEO-এর মতে বিশ্বব্যাপী ৪.৫ বিলিয়ন মানুষের মৌলিক স্বাস্থ্য পরিষেবা অ্যাক্সেসের অভাবের এবং ২ বিলিয়ন মানুষ স্বাস্থ্যের জন্য খরচের কারণে আর্থিক অসুবিধার সম্মুখীন হয়।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading