buzywithinfoBuzy With Info
Everything About Business
lpgcfig

LPG ভর্তুকিতে বড় খবর! কী কী ঘোষণা থাকছে বাজেট 2024-এ?

শীঘ্রই সাধারণ বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর তাতে LPG ভর্তুকি নিয়ে বড় ঘোষণা করা হতে পারে বলে খবর। সূত্রের খবর, সরকার তেল সংস্থাগুলিকে (OMC) প্রায় 9,000 কোটি টাকার LPG ভর্তুকি দিতে পারে। উজ্জ্বলা প্রকল্পের আওতায় এই আর্থিক সাহায্য দেওয়া হবে বলে খবর। এতে উপকৃত হবেন 10 কোটিরও বেশি উজ্জ্বলা গ্রাহক।

6

দেশের সাধারণ জনগণ যাতে সস্তায় LPG গ্যাস পেতে পারেন, সেই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার প্রতি বছর বাজেটে তেল কোম্পানিগুলোকে এলপিজির জন্য ভর্তুকি দিয়ে থাকে। এই বছরের অন্তর্বর্তী বাজেটেও ওএমসিগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্র। আসন্ন বাজেটেও এই আর্থিক সহায়তা অব্যাহত রাখবে কেন্দ্র বলে খবর। 

***আপনাদের জন্য থাকছে স্পেশাল অফার***
নিচে দেওয়া বাটনে ক্লিক করে এখনই আমাদের কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকার বিনিময়ে
📢 📢স্পেশাল অফার
নিচে দেওয়া বাটনে ক্লিক করে 👇👇এখন কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকায়

সরকারি প্রকল্পের কোর্স

উল্লেখ্য, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY)আওতায় সুবিধাভোগীদের প্রতি সিলিন্ডার পিছু 300 টাকা ভর্তুকি দেয় কেন্দ্র সরকার। সরকার ইতিমধ্যেই এই প্রকল্পটির সময়সীমা 2025 সালের মার্চ মাস পর্যন্ত বৃদ্ধি করেছে। 2024 সালের 1 মার্চ পর্যন্ত প্রায় 10.27 কোটিরও বেশি প্রধানমন্ত্রী উজ্জলা যোজনার সুবিধাভোগী আছেন। 2024-25 চলতি অর্থবর্ষে OMC গুলিতে 2,000 কোটি টাকা ট্রান্সফার করেছে কেন্দ্র। 

LPG

এলপিজি সংযোগের জন্য আর্থিক সহায়তা 2025-26 অর্থবর্ষ পর্যন্ত অব্যাহত থাকবে। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় 70,000 টিরও বেশি নতুন সংযোগ দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র। চলতি মাসেই 2024-25 আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কর্মসংস্থানের সুযোগ তৈরি করে এমন কিছু প্রকল্প ঘোষণা করা হতে পারে বাজেটে। সাধারণ মানুষ ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে আর কী কী পদক্ষেপ নেয় কেন্দ্রীয় সরকার, সেটাই এখন দেখার।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading