buzywithinfoBuzy With Info
Everything About Business
bdgt2

বাজেটে কোন কোন দিকে বিশেষ নজর দেবেন অর্থমন্ত্রী? কৃষি ও সংশ্লিষ্ঠ খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে?

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদের বাজেট অধিবেশনে আজ (২৩ জুলাই) সপ্তম কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫ পেশ করা শুরু করেছেন। জানা যাচ্ছে যে, সীতারমন প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের অর্থমন্ত্রী হিসাবে ১৯৫৯-৬৪ সালের মধ্যে টানা ছয়টি বাজেট পেশের রেকর্ড ছাড়িয়ে গেছেন। তিনি ইতিহাসে প্রথম অর্থমন্ত্রী হিসাবে সপ্তম বাজেট (Budget) পেশ করছেন। এই পূর্ণাঙ্গ বাজেট ১ এপ্রিল, ২০২৪ থেকে ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত সময়ের একটি বার্ষিক আর্থিক বিবৃতি দেবে। যা আসন্ন অর্থবছরের প্রস্তাবিত ব্যয় ও রাজস্বের রুপরেখা। অন্যদিকে এটির লক্ষ্য থাকে আগামী বছরের জন্য নীতি, বরাদ্দ এবং পরিকল্পনার প্রয়োজনীয়তা পূরণ। 

July 18 New in article ads By Sir

বাজেট পেশ শুরু করার সময় অর্থমন্ত্রী উল্লেখ করেছেন ২০২৪-২৫ পূর্ণাঙ্গ বাজেটে (Budget) কোন কোন দিকে বিশেষ নজর রেখে পেশ করা হচ্ছে। আর সেগুলি হল :-

  • কৃষিতে উৎপাদনশীলতা এবং স্থিতিস্থাপকতা
  •  নতুন কর্মসংস্থান তৈরি এবং দক্ষতা
  • অন্তর্ভুক্তি মূলক মানবসম্পদ, উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচার
  • ম্যানুফেকচারিং সার্ভিসেস
  • নগর উন্নয়ন
  • জ্বালানি নিরাপত্তা
  • পরিকাঠামো
  • উদ্ভাবন, গবেষণা এবং উন্নয়ন
  • পরবর্তী প্রজন্মের সংস্কার। 
New in article ads By Sir

বাজেট (Budget) পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রথমেই ঘোষণা করেছেন, কৃষি ও সংশ্লিষ্ঠ খাতের জন্য ১.৫২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা কৃষি উন্নয়ন এবং কৃষকদের উন্নয়নে ব্যবহার হবে। এছাড়াও অর্থমন্ত্রী বলেছেন আগামী ২ বছরে ১ কোটি কৃষকদের শংসাপত্র এবং ব্র্যান্ডিং দ্বারা চাষে সমর্থিত করা হবে। 

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading