চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারের তরফে চলতি অন্তর্বর্তী আর্থিক বাজেট (Budget) ঘোষণা করা হয়ে ছিলো। অবশ্য তারপর থেকে পূর্ণাঙ্গ বাজেটের অপেক্ষায় ছিল পুরো দেশ। অপেক্ষার অবসান ঘটিয়ে ২৩ জুলাই, ২০২৪ তারিখ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেশ করতে চলেছেন পূর্ণাঙ্গ বাজেট (Budget)। বাজেটকে ঘিরে প্রচুর পরিমাণে প্রত্যাশা জন্মেছে সাধারণ মানুষের মনে। এক বিরাট বিশেষজ্ঞ মহল অনুমান করছেন, চলতি বাজেটে (Budget) দেশের গ্রামীণ অঞ্চলের মানুষদের জীবনযাত্রার এবং অর্থনৈতিক মান উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে পারে কেন্দ্র সরকার।
বিশেষজ্ঞদের মতে, সামাজিক নিরাপত্তা প্রদানের জন্য গ্রামীণ অঞ্চলের জনগণের জন্যে একাধিক পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সেই বিষয়ে সরকার কাজও করছে। আর এই উদ্যোগ গ্রহণ শুরু হয়েছে কোভিড মহামারীর আগে থেকে এবং তা অব্যাহত রয়েছে। তাই প্রত্যাশা করা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) –এর মত প্রকল্পগুলির বরাদ্দে বৃদ্ধি করতে পারেন। সাথে দেশের বহু কৃষক মনে করছেন যে নতুন পূর্ণাঙ্গ বাজেটে বাড়তি গুরুত্ব প্রদান করতে পারে সরকার। এছাড়া উচ্চ দামের বাজারে মুদ্রাস্ফীতির সাথে লড়াই করতে একাধিক পদক্ষেপ যে সরকার নেবে সেই বিষয় বিশেষজ্ঞ মহলের একাংশ নিশ্চিত।
সম্প্রতি Goldman Sachs –এর চিফ ইন্ডিয়া ইকোনমিস্ট শান্তনু সেনগুপ্ত (Santanu Sengupta) বাজেটে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সরকার কী কী পদক্ষেপ নিতে পারেন, সেই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন। তাঁর মতে, গ্রামীণ অর্থনীতির বিষয়ে সরকার প্রথমেই সরকার মুদ্রাস্ফীতির অস্থিরতা বা খাদ্যের মূল্যের অস্থিরতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। যে কারণে একাধিক পদক্ষেপ নেবে, আর সেগুলি উন্নত গ্রামীণ পরিকাঠামো, উন্নত যোগাযোগ ব্যবস্থা, কোল্ড স্টোরেজ চেন বা সুবিধা, সেচ নেটওয়ার্কের উন্নতি, ব্রিডিং, শর্টিং, খাদ্য প্রক্রিয়াকরণের মত বিষয়গুলি। এছাড়া জানা যাচ্ছে যে, গ্রামীণ আবাসন যোজনার জন্যে অন্তর্বতী বাজেটে যে অর্থ বরাদ্দ করার কথা হয়েছিল তার থেকে বেশি ব্যয় করবে সরকার।
Article By – সুনন্দা সেন






