buzywithinfoBuzy With Info
Everything About Business
bddgtfiig

বাজেটে কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে কেন্দ্র? এই বিষয় বিশেষজ্ঞ Hiren Ved- এর মতামত জেনে নিন

২০২৪ সালের জুলাই মাসের শেষ তিন সপ্তাহের পর আজ চতুর্থ অর্থাৎ গুরুত্বপূর্ণ সপ্তাহে প্রবেশ করেছে। আর এর অণ্যতম কারণ হল ২৩ জুলাই, ২০২৪ তারিখ অর্থাৎ চলতি সপ্তাহের মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পূর্ণাঙ্গ বাজেট (Budget) পেশ করতে চলেছেন। চলতি বছরে লোকসভা নির্বাচনের কারণে ফেব্রুয়ারি মাসেই অন্তবর্তী বাজেট পেশ করা হয়ে গেছিল। তার ঠিক চার মাস পর পেশ হতে চলেছে পূর্ণাঙ্গ বাজেট। 

5

পূর্ণাঙ্গ বাজেট ২০২৪ আগামী পাঁচ বছরে কেন্দ্রীয় সরকার কী কী করতে চলেছেন তার একটি প্রতিচ্ছবি প্রদান করবে। তাই আসন্ন বাজেট নিয়ে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ মহলসহ আমজনার মধ্যে বেশকিছু প্রত্যাশা দেখা দিয়েছে। সকলের ধারণা কেন্দ্রীয় অর্থমন্ত্রক বাজেটে বেশকিছু বিশেষ পদক্ষেপ নিতে চলেছেন। এবার এই বিষয় নিয়ে নিজের মতামত জানিয়েছেন, Alchemy Capital- এর ডিরেক্টর ও CEO Hiren Ved।তিনি সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারের সময় জানিয়েছেন, সরকার বাজেটে (Budget) বেশকিছু ক্ষেত্রে বিশেষ গুরুত্ব প্রদান করতে চলেছে। সরকার বরাবরই বাজেটে উৎপাদন খাতে উন্নয়ন, প্রতিরক্ষা খাত শক্তিশালী, মেক ইন ইন্ডিয়ার প্রতি নির্ভরশীলতা দেখিয়েছে। তাই এবারেও এই বিষয়গুলিতেই বিশেষ গুরুত্ব দেবে। 

Ved বলেছেন, এই বিষয়গুলির পাশাপাশি কেন্দ্রীয় সরকার নির্মলা সীতারমন এবং প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রকের সহয়তায় আগামী ২৩ জুলাই, ২০২৪- এ পেশ করা পূর্ণাঙ্গ বাজেটে প্রাথমিক স্তরের করদাতাদের জন্য আয়করের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়ার বিষয় বিবেচনা করবেন। আর কৃষকদের জন্য বাজেটে (Budget) বিশেষ পদক্ষেপ নেবে। তবে এই দুই বিষয়ে বাজেটে সামগ্রিক গঠনের কোনো পরিবর্তন আসবে না। 

New in article ads By Sir

তিনি এর সাথে বাজেটে একাধিক চমক লক্ষ্য করা যাবে বলে জানিয়েছে। আর সেগুলি হল–

  1. যেহেতু শীর্ষ পাঁচ মন্ত্রকের পরিবর্তন হয়নি। তাই তাঁরা সকলে নিজ নিজ খাতে উন্নয়নে প্রতি দৃষ্টিভঙ্গি আরও ইতিবাচক করার চেষ্টা করবেন। 
  1. সরকার নিজ ছন্দে চলবে। বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। অর্থনৈতিক বৃদ্ধির খোঁজ করবে। 
  1. কেন্দ্রীয় শীর্ষ অর্থমন্ত্রক ২০২৪- এর পূর্ণাঙ্গ বাজেটে কোনো বিভাগীয় জনগণের জন্য উপহার বা বড় ঘোষণা করবে না। 

4. সরকার পলিসিগুলি অব্যাহত থাকতে পারে বা বলা যায় এই বিষয় সম্ভাবনা রয়েছে।

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading