buzywithinfoBuzy With Info
Everything About Business
budgtfig

বাজেটে হাত খুলে খরচ করবে কেন্দ্র সরকার! বাজেট নিয়ে কোন তথ্য সামনে এলো?

জুলাই মাসের মধ্য থেকে শেষ ভাগের দিকে কেন্দ্র সরকার পেশ করতে চলেছে পূর্ণাঙ্গঁ বাজেট। খবরটি সামনে আসার পর থেকে নানা ধরনের জল্পনা – কল্পনা উঠে আসছে। জানা যাচ্ছে নতুন budget-এ হতে চলেছে একাধিক পরিবর্তন। কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন কেন্দ্র সরকার পেট্রোলিয়াম পণ্যে GST লাগু করতে পারে তবে শেষ সীদ্ধান্ত রাজ্য সরকারকে নিতে হবে। এবার জানা যাচ্ছে নতুন পূর্ণাঙ্গ budget-এ খরচ না কমিয়ে হাত খুলে খরচ করতে চলেছে কেন্দ্র সরকার। 

4

জেফারিজ মনে করছেন, পূর্ণাঙ্গ budget-এ দেশের আর্থিক অগ্রগতির কথা মাথায় রেখে হবে অনুদানের মূল্য নিশ্চিত। তাছাড়া এই বছর প্রকল্প খাতে খরচ এবং অর্থনৈতিক বৃদ্ধির মধ্যে ভারসাম্য বজায় রাখার কথা চিন্তা করতে হবে না কেন্দ্র সরকারকে। অবশ্য অনেকবার দাবী তথ্যপ্রযুক্তি এবং ফার্মা ক্ষেত্রটি বাজেট দ্বারা খুব একটা লাভবান হবে না। আবার অন্যদিকে বেশকিছু খাত সহ আয়কর ছাড়ের সুযোগ আসতে পারে। 

সরকারি প্রকল্পের কোর্স

জেফারিজের রিপোর্ট বলছে, শহরের আবাসন ক্ষেত্রের জন্য কেন্দ্র সরকার ক্রেডিট লিংকড সাবসিডি স্কিম আবার আনতে পারে। আর প্রকল্প খাতের ১১.১১ লক্ষ কোটি টাকা বরাদ্দ অর্থের সাথে আগামী বাজেটে আরও ৩০ হাজার কোটি টাকা বাড়ানো হতে পারে। জনকল্যান প্রকল্পে বরাদ্দ অংকে আরও ৫০ হাজার কোটি টাকা যোগ হতে পারে। সাথে প্রকল্প ব্যতিত অন্যান্য খরচও বাড়ানো হতে পারে বলে আন্তর্জাতিক সংস্থাটির ধারণা। সংস্থাটি মনে করছে, পূর্নাঙ্গ বাজেটে কেন্দ্র টোব্যাকো ট্রাক ৫-৭%- এ সীমাবদ্ধ রাখতে পারে। 

Budget

বিশেষজ্ঞদের ধারণা, কঠোর আর্থিক নীতি প্রণয়নের জন্য চলতি বছরে পেশ করা পূর্ণাঙ্গ বাজেটে কেন্দ্র অর্থমন্ত্রক ঢেলে খরচ করবে। আর তা করতে পারবে দেশের রাজকোষে মজুত ভালো টাকা। কর বাবদ কেন্দ্রের বিশাল অংকের আয় এবং লভ্যাংশ বাবদ রিজার্ভ ব্যাংক থেকে বিপুল অংকের প্রাপ্ত অর্থের দ্বারা। 

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading