buzywithinfoBuzy With Info
Everything About Business
govtfig

খরিফ মরসুমে 14টি ফসলের MSP ঘোষণা করল সরকার! কৃষকদের হবে কতটা লাভ?

কেন্দ্রীয় সরকার খরিফ মরসুমের জন্য 14টি ফসলের ন্যূনতম সমর্থন মূল্য (MSP) অনুমোদন করেছে। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার বলেছে যে MSP বাড়ানোর উদ্দেশ্য হল কৃষকদের তাদের উৎপাদিত পণ্যের ভালো দাম দেওয়া এবং কৃষি খাতকে আরও লাভজনক করা। এমএসপি হল কেন্দ্রীয় সরকার দ্বারা নির্ধারিত একটি সর্বনিম্ন মূল্য। এতে কৃষকদের উৎপাদিত পণ্য কেনার নিশ্চয়তা দেয় সরকার।

New Add Banner1

কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের তথ্য দিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, ‘কৃষকদের কল্যাণে আজ মন্ত্রিসভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভা খরিফ ফসলের জন্য 14টি ফসলের MSP অনুমোদন করেছে। ধানের নতুন এমএসপি করা হয়েছে 2,300 টাকা, যা আগের MSP থেকে 117 টাকা বেশি। তুলার নতুন MSP 7,121 টাকায় এবং অন্য জাতের জন্য 7,521 টাকায় অনুমোদিত হয়েছে।

সরকারি প্রকল্পের কোর্স

বুধবার প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। 14টি খরিফ ফসলের এমএসপি অনুমোদিত হয়েছে। যাদের মধ্যে রয়েছে ধান, রাগি, বাজরা, জোয়ার, ভুট্টা এবং তুলো। অশ্বিনী বৈষ্ণব বলেন – ‘প্রধানমন্ত্রী মোদীর তৃতীয় মেয়াদ খুবই গুরুত্বপূর্ণ। কারণ হল এটি কৃষকদের কল্যাণে অনেক সিদ্ধান্তের মাধ্যমে পরিবর্তনের সঙ্গে ধারাবাহিকতার উপর দৃষ্টি দেবে।

MSP

অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে আজকের সিদ্ধান্তের পরে, কৃষকরা এমএসপি হিসাবে প্রায় 2 লাখ কোটি টাকা পাবেন। ওয়াধাওয়ান বন্দর নির্মাণের অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। ওয়াধাওয়ান বন্দরের ক্ষমতা একবার সম্পূর্ণ হলে 23 মিলিয়ন TEU হবে। এটি বর্তমান ভারতীয় বন্দরের সম্পূর্ণ ক্ষমতার চেয়ে বেশি।

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading