এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO– এর সদস্য হলে আপনিও বিনা প্রিমিয়াম জমা দিয়ে পেয়ে যাবেন ৭ লক্ষ টাকা পর্যন্ত জীবণ বীমা কভারেজের সুবিধা। কেবল PF অ্যাকাউন্টে নিয়মিত বিনিয়োগ করলেই পেয়ে যাবেন এই সুবিধা। তবে প্রত্যেক PF অ্যাকাউন্টধারী যে এই সুবিধা পাবেন, তা কিন্তু নয়। আবার সবাই ৭ লক্ষ টাকার জীবন বীমার কভারেজ পাবেন না। কারণ বিমা কভারেজ নির্ভর করবে আপনার PF অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার পরিামন এবং DA- র উপর। তবে চলুন এই বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।
আপনার EPFO– এর সদস্য হলে আপনার EDLI- জীবন বীমা স্কিমের সুবিধা পেতে পারেন। EDLI- এর সম্পূর্ণ অর্থ হল Employees Provident Fund Linked Insurance (এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড লিংকড ইন্স্যুরেন্স)। যার সুবিধা সাধারণ জনগণ পান না। এছাড়া জীবন বীমা কভারেজ পেতে হলে কোন রকম প্রিমিয়াম জমা করতে লাগে না। EPFO সদস্যদের বিগত ১ বছরের PF অ্যাকাউন্টের সঞ্চয়কৃত অর্থের ৩৫ গুণ EDLI জীবন বীমা স্কিমে পাওয়ার সুযোগ থাকে কভারেজ হিসাবে। আর যদি PF অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয় সেক্ষেত্রে জীবন বীমার টাকা তার নমিনি বা আইনি উত্তরাধিকারী পেয়ে থাকে।
আপনি যদি EPFO- এর সদস্য হয়ে থাকেন তবে এই স্কিমের সুবিধা পাবেন। তবে সেক্ষেত্রে নিম্নলিখিত নিয়মগুলি মানতে হবে। যেমন:-
- PF অ্যাকাউন্টে নিয়মিত টাকা জমা করতে হবে।
- মাসিক বেতন সর্বনিম্ন ১৫ হাজার টাকা হতে হবে।
- অবশ্যই EPFO- এর সদস্য হতে হবে।





