সরকারি কর্মচারীদের জন্য রইল দারুন সুখবর। গ্রুপ ইনস্যুরেন্সের নিয়মে বড় পরিবর্তন! 1 সেপ্টেম্বর, 2013 এর পরে গ্রুপ ইনস্যুরেন্সের প্রকল্পের (GIS) অধীনে চাকরিতে যোগদানকারী সরকারি কর্মচারীদের জন্য এমপ্লোয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO হিসেবে আর টাকা কাটা হবে না৷ 21 জুন এমপ্লোয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO এই সিদ্ধান্তের কথা জানিয়ে একটি সার্কুলার জারি করেছে। এবার বেতন বৃদ্ধি পেয়ে লাভবান হবেন এই সকল কর্মীরা। শুধু তাই নয়, সেপ্টেম্বর 2013 থেকে যে টাকা কাটা হয়েছে সেই টাকার পুরোটাই ফেরত পাবেন।
EPFO তাদের সার্কুলারে বলেছে, “নির্দেশ দেওয়া হয়েছে যে 1.9.2013-এর পরে EPFO-তে যোগদানকারী সমস্ত কর্মীদের বেতন থেকে গ্রুপ ইনস্যুরেন্সের যে টাকা কাটা হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করা উচিত।” যে সকল সরকারি কর্মচারীরা 1 সেপ্টেম্বর, 2013-এর আগে EPFO-তে যোগ দিয়েছিলেন, সেই সমস্ত সরকারি কর্মচারীদের জন্য তা প্রযোজ্য হবে না। এই নিয়ম প্রবর্তনের ফলে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বেতনের টেক হোম বেতনের পরিমাণ বাড়বে।
সরকারি প্রকল্পের কোর্স
ইতিপূর্বে, GIS তহবিল করার জন্য কর্মচারীদের মাসিক বেতন থেকে তাদের বেতন স্কেল অনুযায়ী টাকা কাটা হয়েছিল। এই কর্মচারীদের জন্য এই স্কিমটি আর বাস্তবায়িত না হওয়ায়, বেতন থেকে টাকা কাটছাঁট করা বন্ধ হয়ে যাবে। তারা হাতে-কলমে আগের চেয়ে আরও বেশি বেতন পাবেন। তবে বেতন কত বাড়বে তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীনে মূল নিয়ন্ত্রক সংস্থা EPFO গ্রুপ ইনস্যুরেন্স স্কিমের আওতায় প্রতি মাসে কর্মচারীদের বেতনের একটি ছোট অংশ কেটে নেয়। বছরের পর বছর ধরে ওই অর্থ অবসর গ্রহণের সময় একটি বড় অঙ্কে পরিণত হয়। এই প্রকল্পের আওতায় থাকা কোনও ব্যক্তির মৃত্যু হলে, মোটা অঙ্কের টাকা আর্থিক সুবিধা পান তাঁর পরিবার।
Article By – আস্তিক ঘোষ





