buzywithinfoBuzy With Info
Everything About Business
Insurance

মোটা অংকের টাকা বোনাস দেবে EPFO! কারা, কিভাবে এবং কত টাকার সুবিধা পাবেন? দেখে নিন বিস্তারিত।

কর্মজীবনের পর অবসর পরে কিছু সংখ্যক মানুষদের উপার্জন কমে যায় আবার কিছু জনের ক্ষেত্রে উপার্জনের পথ থাকে না। যে কারণে অনেকেই অবসর জীবনের অর্থনৈতিক দিকটি মজবুত করতে চাকরিরত অবস্থায় বিভিন্ন পলিসি, স্কিম এবং Mutual Funds- এ বিনিয়োগ করে থাকেন। কর্মীদের অবসর জীবনের চিন্তা থেকে মুক্তি প্রদানকারী আরও একটি অন্যতম বিনিয়োগ বিকল্প হল EPFO (Employee Provident Fund Organisation)।

2

যার মাধ্যমে কর্মীদের বেতনের কিছুটা অংশ তাদের পরবর্তী জীবনের জন্য সঞ্চিত করা থাকে এবং একই পরিমাণ টাকা অফিস তাদের জন্যে EPF অ্যাকাউন্টে জমা করে। আর অবসর গ্রহণের পর একটা মোটা অংকের টাকা পাওয়া যায়, যা জীবন কাটাতে সাহায্য করে। আবার কিছু ক্ষেত্রে পেনশন হিসেবে জমানো অর্থ ব্যবহার করা হয়।

অবশ্য এবার বিনিয়োগকৃত অর্থের সাথে EPFO বোনাস প্রদান করবে বলে জানিয়েছে। কিন্তু কত টাকা, কিভাবে পাবেন তা দেখে নিন। 

২০২৪-২৫ অর্থবছরের শুরুতেই Employe Provident Fund Organisation অর্থাৎ EPFO কর্মচারীদের জন্য বোনাস প্রদানের ঘোষণা করেছে। জানিয়েছে, EPFO- এর সদস্যরা ৫০ হাজার টাকা অব্দি বোনাস পাবে। তবে তার জন্য কিছু শর্ত মেনে চলতে হবে। যেগুলি হল:- 

  1. চাকরি পরিবর্তন করলেও চাকুরিজীবিদের PF অ্যাকাউন্ট একই থাকতে হবে এবং চালু 

থাকতে হবে।

  1. যারা ২০ বছর ধরে নিয়মিত বিনিয়োগ করে এসেছেন তারাই ৫০ হাজার টাকার বোনাসের সুবিধা পাবেন। 
  1. শুধু তাই নয়, যে সকল EPFO অ্যাকাউন্ট হোল্ডারদের EPFO- এর তরফ থেকে লয়ালিটি বেনিফিট দেওয়া হয়েছে, তারা বোনাসের সুবিধা পাবেন। 
  1. মাসিক আয়ের পরিমাণ অন্তত ৫ হাজার হওয়া আবশ্যক। 
Your paragraph text 8

এবার প্রশ্ন হল কারা পাবেন এই বোনাসের সুবিধা? প্রথমেই জানিয়ে রাখা ভালো বোনাস আপনার আয়ের উপর নির্ভরশীল। যা CBDT (Central Board of Direct Taxes) – এর অনুসারে লয়্যালটি কাম লাইফ বেনিফিটের মাধ্যমে যে সব কর্মীদের বেসিক বেতন ৫০০০ টাকা হবে, তাঁরা ৩০,০০০ টাকার বোনাস পাবেন। যে সকল কর্মচারীদের মাসিক বেতন ৫০০১ টাকা থেকে ১০,০০০ টাকার মধ্যে তারা পাবেন ৪০,০০০ টাকার বোনাস, আর যে সকল কর্মীর মূল বেতন ১০,০০০ টাকার বেশি, তাঁরা ৫০ হাজার টাকার বোনাসের সুবিধা লাভ করবেন। 

অবশ্য EPF বাদে আপনারা যদি মিউচ্যুয়াল ফান্ডের পেনশন স্কিমে বিনিয়োগ করতে ভয় পান,তবে বেছে নিতে পারেন ভারতের কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত NPS (National Pension scheme), APY (Atal Pension yojna) এবং PPF (Public Provident Fund) এর মতো স্কিমে বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে আপনি ঠিক করবেন মাসে কত টাকার SIP করবেন। তাছাড়া আপনার অফিস নয়, সরকার নিয়ন্ত্রিত হওয়ায় স্কিমের সুদের হার নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় সরকার। এমনকি এই সরকারি স্কিমগুলিতে বিনিয়োগ করে অবসর জীবনে আপনি চাইলে ৫০০০ থেকে ১,০০,০০০ এরও বেশি টাকার পেনশন পাওয়ার সুযোগ রয়েছে। তবে তা কিভাবে? জানুন আমাদের কোর্স এর মাধ্যমে।

5


Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading