Article By – সুনন্দা সেন

ভারী (Heavy) শিল্প মন্ত্রক অটোমোবাইল এবং অটো কম্পোনেন্ট শিল্পের জন্য সরকারের প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ বা PLI স্কিমের অধীনে অটোমোবাইল মেজর মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং টাটা মোটরসের ২৪৬ কোটি টাকার ইনসেনটিভ দাবিকে অনুমোদন দিয়েছে। ভারতের সবচেয়ে বড় সংবাদ সংস্থা PTI বা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বিষয়টি তুলে ধরেছে। ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রী HD কুমার স্বামী দেশের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির জন্য PLI স্কিমের মতো একাধিক উদ্যোগ নিয়েছেন। তিনি সক্ষমতা বিকাশের জন্য M&M এবং টাটা মোটরসকে অভিনন্দনও জানিয়েছেন।
টাটা মোটরস PLI স্কিমের জন্য ২০২৩-২৪ অর্থবছরে নির্ধারিত বিক্রয়ের উপর ভিত্তি করে প্রায় ১৪২.১৩ কোটি টাকার দাবি জমা করেছে। PTI, বিষয়টির সম্পর্কে সচেতন ব্যক্তিদের উদ্বৃত করে সমস্ত কিছু জানিয়েছে। এছাড়া অনুমান করেছে যে টাটা মোটরস আগামীতে অ্যাডভান্স অটোমোটিভ টেকনোলজি বা AAT-এর নিশ্চিত পণ্যের বিক্রয়ের মাধ্যমে মোট ১,৩৮০.২৪ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হবে। AAT-পণ্যের মধ্যে নিশ্চিত যেগুলি বিক্রি হবে আশা করা হচ্ছে সেগুলি হল, টিয়াগো ইভি (ইলেকট্রিক ফোর হুইলার), স্টারবাস ইভি (বৈদ্যুতিক বাস) এবং ACC ইভি (বৈদ্যুতিক কার্গযান) অন্তর্ভুক্ত রয়েছে।
মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ২০২৩-২৪ অর্থবছরের ৮০০.৫৮ কোটি টাকার AAT পণ্যের নির্ধারিত ক্রমবর্ধমান বিক্রয়ের ভিত্তিতে ১০৪.০৮ কোটি টাকার একটি ইনসেনটিভ দাবি জমা করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ওই সময়ে কোম্পানির AAT বিভাগে মোট ৯৭৮.৩০ কোটি টাকা বিনিয়োগ করেছিলো। আবার অন্যদিকে Treo, Treo Zar এবং Zar Grand সহ তাদের e3W মডেল থেকে যোগ্য বিক্রয় হয়েছে মোট ৮৩৬.০২ কোটি টাকার। অটোমেটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা ARAI দ্বারা জারি কর দেশীয় মূল্য সংযোজনের একটি শংসাপত্র দ্বারা সমর্থিত।
এই দুই আবেদনকারীর মোট দাবির পরিমাণ আনুমানিক ২৪৬ কোটি টাকা। যা প্রজেক্ট ম্যানেজমেন্ট এজেন্সি বা PMA দ্বারা পরীক্ষা করা হয়েছে ও সুপারিশ করা। আর জানা যাচ্ছে যে এটি পরবর্তীতে ভারী শিল্প মন্ত্রণালয় বা MHI (Ministry of Heavy Industries) দ্বারা অনুমোদিত হয়েছে।




