সময়ের সাথে দেশে বিদ্যুৎ খরচ ক্রমাগত বেড়েই চলেছে। অন্যদিকে বিপুল ব্যবহারের কারণে দ্রুত ফুরিয়ে আসছে কয়লার ভান্ডার। এমন অবস্থায় বিদ্যুতের চাহিদা পূরণ করা হয়ে উঠছে কঠিন। এই সময় সরকার থেকে সাধারন মানুষকে আস্থার সাথে স্বস্তি প্রদান করছে নবায়নযোগ্য শক্তি। এছাড়া বায়ু, জলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ পরিবেষ দূষণ হ্রাস করছে। যে কারণে কেন্দ্রীয় সরকার নবায়নযোগ্য (Renewable) শক্তির ব্যবহার ও উৎপাদনের উপর বর্তমানে বেশি গুরুত্ব দিচ্ছে, যে কারণে পুনঃনবীকরণ যোগ্য শক্তির উৎপাদন বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার বড় পদক্ষেপ নিচ্ছে।

সূত্রের খবর গুজরাট ও তামিলনাড়ুতে কেন্দ্রীয় মন্ত্রীসভার পক্ষ থেকে ১ গিগাওয়াটের Wind Power project তৈরি করার অনুমোদন দেওয়া হয়েছে। গুজরাট ও তামিলনাড়ু রাজ্যের উপকূলে ৫০০ মেগাওয়াটের একটি করে অফসোর বায়ুশক্ষি উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ১ গিগাওয়াটের Wind Power project টি চালু হলে ভারত বার্ষিক প্রায় ৩.৭২ বিলিয়ন ইউনিট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করতে সমর্থ হবে। যার ফলে বার্ষিক ২.৯৮ মিলিয়ন টন কার্বন কম নির্গমন হবে। যে কারণে এটি কয়েক দিক থেকে দেশের জন্য একটি বড় সাফল্য হতে পারে।
সরকারি প্রকল্পের কোর্স
সরকার জানিয়েছে সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত এই প্রকল্পের জন্য মোট ৭,৪৫৩ কোটি টাকা ব্যয় হবে। দেশের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই প্রকল্পটি বাস্তবায়িত করার জন্য ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং বা VGF স্কিমের মাধ্যমে ৬,৮৫৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া প্রকল্পটি চালু করার জন্য সরবরাহের প্রয়োজন, যা দুটি বন্দর দ্বারা সম্পন্ন হবে। যে কারণে দুটি বন্দর আপগ্রেডের উদ্দেশ্যে ৬০০ কোটি টাকা খরচ হবে।

Article By – সুনন্দা সেন




