Article By – সুনন্দা সেন

সরকারের রাষ্ট্রীয় মালিকানাধীন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOC), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)-কে ৩৫,০০০ কোটি টাকার ভর্তুকি দেওয়ার সম্ভাবনা রয়েছে। যা কোম্পানিগুলি চলতি অর্থবছরের এই পর্যন্ত যতটা পরিমাণ লোকসান হয়েছে, তা পূরণ করতে সহায়তা করবে। তিনি জ্বালানি রিটেলার ২০২৪ সালের মার্চ থেকে ইনপুট কাঁচামালের জন্য ব্যয় বৃদ্ধির সত্ত্বেও ডোমেস্টিক LPG-এর দাম প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারে ৮০৩ টাকা অপরিবর্তিত রেখেছে। যার ফলে এপ্রিল থেকে সেপ্টেম্বরে কোম্পানিগুলির আয়ে মারাত্মক পতন ঘটে।
বিষয়টির সাথে সম্পর্কিত দুটি সূত্র জানিয়েছে, চলতি অর্থবছরে ইন্ডাস্ট্রির জন্য LPG বিক্রয়ের মোট আন্ডার রিকভারি প্রায় ৪০,৫০০ কোটি টাকা অনুমান করা হয়েছে। এর বিপরীতে ভারত সরকার ভর্তুকি হিসাবে দুই অর্থবছরের জন্য ৩৫,০০০ কোটি টাকা দিতে পারে। IOC, BPCL এবং HPC চলতি অর্থবছর (২০২৪-২৫ অর্থবছর)-এ ভর্তুকির ১০,০০০ কোটি টাকা পেতে পারে। আর অবশিষ্ট ২৫,০০০ কোটি টাকা তিনটি সংস্থা পরবর্তীতে অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রানুযায়ী, প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারে প্রায় ২৪০ টাকার আন্ডার রিকভারি বা ক্ষতি রয়েছে। যা তারা ৮০৩ টাকায় বিক্রি করছে। আর দেশের সাধারণ নাগরিকদের কথা ভেবে ডোমেস্টিক LPG-এর দাম সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়।
এই প্রথম নয় সরকার সময়ে সময়ে এই ক্ষতিগুলির জন্য IOC, BPCL এবং HPCL-কে ক্ষতিপূরণ প্রদান করে থাকে। তিন সংস্থাকে আগে ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরের জন্য ২২,০০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। এটি ছিল ২৮,২৪৯ কোটি টাকার ক্ষতির বিপরীতে। সূত্র অনুসারে চলতি অর্থবছরে অনুমাকৃত ৪০,৫০০ কোটি টাকার ক্ষতির মধ্যে IOC-এর ১৯,৫৫০ কোটি টাকা, APCL-এর ১০,৫৭০ কোটি টাকা এবং BPCL-এর ১০,৪০০ কোটি টাকা হতে পারে। ৯ই মার্চ, ২০২৪ থেকে ডোমেস্টিক সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। আর এটি শুরু হয়েছে ভোটের আগে ১৪.২ কেজি প্রতি সিলিন্ডারে ১০০ টাকা করে দাম কমানোর পর।




