Article By – আস্তিক ঘোষ

অর্থনীতির ফ্রন্টে বড় সুখবর পেল দেশ। নভেম্বরে GST সংগ্রহ 8.5 শতাংশ বেড়ে হয়েছে 1.82 লক্ষ কোটি টাকা। সরকারি পরিসংখ্যানে এই তথ্যই জানানো হয়েছে। GST অর্থাৎ পণ্য ও পরিষেবা কর হল একটি পরোক্ষ কর। অর্থাৎ GST সংগ্রহ বৃদ্ধির মানে হল দেশের মানুষ বেশি পণ্য কিনছে এবং আরও পরিষেবা নিচ্ছে। সম্প্রতি সরকার জানিয়েছে যে নভেম্বর মাসে GST সংগ্রহ 8.5 শতাংশ বেড়ে 1.82 লক্ষ কোটি টাকা হয়েছে।
এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত মোট সংগ্রহ ছিল 14.57 লক্ষ কোটি টাকা। অক্টোবরে GST সংগ্রহ 9 শতাংশ বেড়ে 1.87 লক্ষ কোটি টাকা হয়েছে, যা এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ ছিল। দ্রুত অভ্যন্তরীণ বিক্রয়র কারণে এই বৃদ্ধি ঘটেছে। অক্টোবরে, CGST সংগ্রহ ছিল 33,821 কোটি টাকা, SGST 41,864 কোটি টাকা, IGST 99,111 কোটি টাকা এবং সেস 12,550 কোটি টাকা।
দেশীয় লেনদেন থেকে GST সংগ্রহ নভেম্বর মাসে 9.4 শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি ছিল 1.40 লক্ষ কোটি টাকা। আমদানির উপর কর থেকে রাজস্বও প্রায় 6 শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দাঁড়িয়েছে 42,591 কোটি টাকা। এতে বোঝা যায় দেশে ব্যবসায়িক কার্যক্রম বাড়ছে।
আর রিফান্ড সম্পর্কে কথা বললে, নভেম্বর মাসে 19,259 কোটি টাকার রিফান্ড জারি করা হয়েছিল। এটি গত বছরের একই সময়ের তুলনায় 8.9 শতাংশ কম। রিফান্ডের জন্য সামঞ্জস্য করার পরে, মোট GST সংগ্রহ 11 শতাংশ বেড়ে 1.63 লক্ষ কোটি টাকা হয়েছে। এই পরিসংখ্যান যে সরকারের জন্য উৎসাহব্যঞ্জক তা বলাই বাহুল্য।




