Article By – সুনন্দা সেন

বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানগুলি ই-ইনভয়েস তৈরি করে, কিন্তু আপলোড করার জন্য কোনো কঠোর সময়সীমার সম্মুখীন হয় না। কিছু কোম্পানি ইনভয়েস রিপোর্টিং বিলম্বিত করে। যার ফলে ইনপুট ট্যাক্স ক্রেডিট বা ITC দাবি এবং সামগ্রিক কর সম্মতিতে অসঙ্গতি তৈরি হয়। এই পর্যন্ত (২০২৪-২৫ অর্থবছরের ৩১মার্চ, ২০২৫ পর্যন্ত) ১০০ কোটি টাকার কম টার্নওভারযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে ৩০ দিনের আপলোড উইন্ডো মেনে চলতে হত না। তবে ১এপ্রিল, ২০২৫ থেকে ১০ কোটি টাকা বা তার বেশি মূল্যের AATO সম্পন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে ইনভয়েস রেজিস্ট্রেসন পোর্টাল বা IRP ইনভয়েস আপলোড করতে হবে।
যে কারণে অনেক বৃহত্তম ব্যবসা প্রতিষ্ঠানকে কঠোর সময়সীমা মেনে চলতে হবে। বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনগুলির লক্ষ্য নিরাপত্তা এবং সম্মতি বৃদ্ধি করা। তবে এগুলি জটিলতাও বাড়ায়। তাই ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে তাদের সিস্টেম আপডেট করা দরকার এবং কর্মীদের নতুন প্রয়োজনীয়তাগুলি নেভিগেট করার জন্য প্রশিক্ষণ নেওয়া উচিত। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে এখন দ্রুত GST রিটার্ন ফাইলিং নিশ্চিত করতে হবে। আর কঠোর (Strict) ই-ইনভয়েসিং নিয়ম মেনে চলতে হবে। কারণ সরকার পুরনো নিয়মের ফাঁকগুলি পূরণের প্রচেষ্টায় রয়েছে।
নতুন নিয়মটি রিয়েল টাইম ইনভয়েস ট্র্যাকিং নিশ্চিত করে, ত্রুটি এবং প্রতারণামূল দাবির সংখ্যা হ্রাস করে। নতুন GST ইনভেস ব্যবসাগুলির উপর বিভিন্ন ধরনের প্রভাব ফেলে। আর সেগুলি হল:
- যদি ৩০ দিনের মধ্যে একটি ইনভয়েস আপলোড না করা হয়, তাহলে ITC দাবির জন্য অবৈধ হয়ে যাবে। যা ব্যবসার জন্য কার্যকরী মূলধনের উপর সরাসরি প্রভাব ফেলবে।
- দেরিতে আবেদন জমা দেওয়া আবেদনগুলি স্বয়ংক্রিয়ভাবে IRP দ্বারা প্রত্যাখান (Reject) করা হবে। যার ফলে সম্ভাব্য জরিমানা এবং আর্থিক ক্ষতি হতে পারে।
- নতুন সময়সীমা পূরণের জন্য ব্যবসাগুলিকে তাদের বিলিং এবং ইনভয়েসিং প্রক্রিয়াগুলিকে সহজতর করতে হবে। যার জন্য সফ্টওয়্যার আপডেট এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণের প্রয়োজন পড়বে।




