আয়কর রিটার্ন দাখিল করার জন্য আর মাত্র কয়েক দিন বাকি। আপনিও যদি এখনও আয়কর রিটার্ন (ITR) দাখিল না করে থাকেন, তাহলে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ সেরে ফেলুন। জরিমানা দিয়ে শেষ তারিখের পরেও আয়কর রিটার্ন দাখিল করা যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে ভালই টাকা লাগে।
শেষ তারিখের পরে আয়কর রিটার্ন দাখিল করলে শুধু জরিমানাই দিতে হবে তা নয়, বরং আরও অনেক সমস্যাও দেখা দিতে পারে। অনেক সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হতে পারেন। আয়কর রিটার্ন (ITR) ফাইল করার শেষ তারিখ 31শে জুলাই। তাই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আয়কর রিটার্ন ফাইল করুন।
একজন করদাতা শেষ তারিখ অর্থাৎ 31শে জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন ফাইল করতে না পারলে তার জন্য আরও একটি সুযোগ রয়েছে। 31 ডিসেম্বর পর্যন্ত বি-লেট আয়কর রিটার্ন (ITR) ফাইল করা যাবে। বি-লেট আইটিআর মানে ‘আয়কর রিটার্ন দাখিল করতে বিলম্ব।’ আপনি যদি বি-লেট আইটিআর ফাইল করেন তবে আপনাকে আয়করের ধারা 234F এর অধীনে জরিমানা দিতে হবে।
যদি বি-লেট আইটিআর ফাইল করেন, তাহলে জরিমানা সহ করযোগ্য আয়ের উপরও সুদ দিতে হবে। করযোগ্য পরিমাণের ওপর প্রতি মাসে এক শতাংশ সুদ নেওয়া হয়। এই সুদের গণনা 1 এপ্রিল থেকে শুরু হয় এবং আইটিআর ফাইল করা পর্যন্ত চলতে থাকে।
যদি বি-লেট আইটিআর ফাইল করা হয়, তাহলে গত অর্থবর্ষের যে ক্ষতি হয়েছে তা বহন করতে পারবেন না। আবার চলতি অর্থবর্ষে যদি আয়কর রিটার্ন দাখিল করতে দেরি করেন সেক্ষেত্রে অতিরিক্ত করের বোঝা চাপবে। তবে বাড়ির সম্পত্তির ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে।
Article By – আস্তিক ঘোষ






