অনেকেরই ধারণা আয় যদি ইনকাম ট্যাক্সের আওতায় না পড়লে তাহলে ITR ফাইল করার প্রয়োজন পড়ে না। তবে ধারণাটি সম্পূর্ণ ভুল। কারণ ইনকাম ট্যাক্সের আওতায় না পড়লেও একজন দায়িত্ববান নাগরিক হিসেবে ITR ফাইল করা আবশ্যক। এছাড়া ফাইল করলে কেবল সরকারের নয় আপনারও একাধিক সুবিধা উপভোগ করার সুযোগ থাকে। আজকে আমরা Income Tax Return ফাইলের দাখিল করার পর কী কী সুবিধা পেতে পারেন সেই বিষয় আলোচনা করবো –
- Income Tax Return ফাইল করলে সরকার দ্বারা কেটে নেওয়া ট্যাক্স ফেরত পাওয়া যায়। কারণ আয়কর দপ্তর ID যাচাই করে যদি দেশে আপনি ট্যাক্স রিটার্ণ পাওয়ার যোগ্য তখন তা ফেরত দিয়ে দেয়।
- ভিসার জন্য আবেদন করার সময় ভিসা অফিস আবেদনকারিদের ৩ থেকে ৫ বছরের Income Tax Return জমা করতে বলে। এর মাধ্যমে বোঝা যায় আপনি দেশের স্থায়ী নাগরিক এবং আপনার অর্থনৈতিক অবস্থা।
সরকারি প্রকল্পের কোর্স
- বর্তমানের ডিজিটাল যুগে অনলাইনে Income Tax Return ফাইল করার ব্যবস্থা রয়েছে। কিন্তু আপনি যদি অফলাইনের মাধ্যমে Income Tax Return দাখিল করেন তখন রিসিট আপনার নিবন্ধিত ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়। আর ওই ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসাবে কাজ করে।

- ITR আপনার আয়ের প্রমান পত্র হিসাবে কাজ করে। কারণ বিভিন্ন ব্যাংক এবং NBFC কোম্পানিগুলি ITR ফাইলকে আয়ের প্রমাণ হিসাবে ধরে। এর ফলে লোন নেওয়ার সময় সুবিধা পাওয়া যায়।
- বীমারে বেশি কভারেজ পেতে চাইলে ITR গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। কারণ বীমা কোম্পানিগুলি আপনার ITR যাচাই করে। তারপরে ১ কোটি টাকা পর্যন্ত বীমার কভারেজের ক্ষেত্রে নির্ণয় নেওয়া হয়। তাই বেশি বেমা কভারেজের জন্য Income Tax Return ফাইলিং জরুরি।
Article By – সুনন্দা সেন





