buzywithinfoBuzy With Info
Everything About Business
Ashwini Vaishnaw

ভারত আগামী ১০ মাসের মধ্যে তার AI মডেল চালু করতে চলেছে! কী বললেন ইউনিয়ন মিনিস্ট্রি অশ্বিনী বৈষ্ণব?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে দেশের বৃহৎ ভাষার মডেল বা LLM (Large Language Model) আগামী ১০ মাসের মধ্যে প্রস্তুত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার অর্থাৎ আজ (৩০ জানুয়ারি, ২০২৫) ভারত AI মিশনের উপর এক সংবাদ সম্মেলনে বৈষ্ণব বলেন, ভারত কাঠামো তৈরি করছে এবং আজ তাদের মধ্যে একটি চালু হচ্ছে। দেশের লক্ষ্য হল ভারতীয় পেক্ষাপট এবং সংষ্কৃতি বজায় রেখে AI মডেল তৈরি করা। তিনি আরও বলেন, এই প্রকল্পটি ইন্ডিয়া AI কম্পিউট ফ্যাসিলিটি দ্বারা সমর্থিত হবে।

7 3

বৈষ্ণব ভারতের AI ক্ষমতার উপর জোর দিয়ে দেশের অবকাঠামোকে বৈশ্বিক মানদন্ডের সাথে তুলনা করছেন। ডিপসিক (DeepSeek) AI-কে ২০০০ GPU -তে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আর ChatGPT-কে ২৫,০০০ GPU-তে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং বর্তমানে দেশের কাছে ১৫,০০০ উচ্চমানের GPU রয়েছে। ভারতে এখন একটি শক্তিশালী কম্পিউট সুবিধা রয়েছে। যা দেশের AI উচ্চাকাঙ্খাকে সমর্থন করবে। তিনি বলেন, ১৮,০০০ GPU সহ একটি শেয়ার্ড কম্পিউটিং সুবিধা চালু করা হয়েছে। যা স্টার্টআপ, গবেষক এবং ডেভেলপার-দের জন্য অ্যাক্সেসযোগ্য করে তোলার জন্য ডিজাইন করা হয়েছে। এছাড়া প্রায় ১০,০০০ GPU ইতিমধ্যেই কার্যকর রয়েছে। 
ভারত AI মিশন বা ইন্ডিয়া AI মিশনের একটি মূল লক্ষ্য হল দেশের ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি দেশীয়ভাবে উৎপাদিত AI মডেল তৈরি করা। সরকার AI স্টার্টআপগুলি কাছ থেকে প্রস্তাবও আহ্বান করতে শুরু করেছে। ছয়টি প্রধান ডেভেলপার এখন মডেলগুলি তৈরিতে কাজ করছে, আর তা ৪ থেকে ৬ মাসের মধ্যে প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। তবুও সর্বোচ্চ সময়সীমা হিসাবে ৮ থেকে ১০ মাস ধরে রাখা হয়েছে। অশ্বিন বৈষ্ণব বলেন, অ্যালগরিদমিক দক্ষতার সাহায্যে ভারত অনেক কম সময়ের মধ্যে এই মডেলগুলি তৈরি করতে পারে। মাত্র কয়েক মাসের মধ্যেই দেশের কাছে এই বিশ্বমানের ভিত্তিগত AI মডেল থাকবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading