Indian Railways হল ভারতের শীর্ষতম গণ পরিবহন মাধ্যম। ধনী থেকে দরিদ্র বেশিরভাগ দেশবাসীই যাতায়াতের জন্যে সর্বপ্রথম ট্রেনের উপর নির্ভরশীল। আর এই পরিবহন মাধ্যমের খরচও কম, আবার অতি কম সময়েই গন্তব্যে পৌঁছনো সম্ভব। তাই বেশিরভাগ সরকারি-বেসরকারি কর্মীর যাতায়াতের জন্যে প্রথম চয়েস ট্রেন। কাছে হোক, দূরে হোক সবেতেই আস্থা ট্রেনের উপর।

যাত্রী সকলের সুবিধার্থে Indian Railways প্রতি মুহূর্তে রেল সংক্রান্ত নানারকম আপডেট আনছে। সম্প্রতি যাত্রী সুবিধার্থে সাউথ ইস্টার্ন রেলওয়ে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে এবং উত্তর মধ্য রেলওয়ের তরফ থেকে কিছু এক্সপ্রেস ট্রেনের সময়সূচীতে বদল আনা হয়েছে। অনেকে সময় রেলস্টেশনে পৌঁছেও ট্রেন মিস করে যান, তাই যাত্রীদের ভালো ভ্রমণ প্রদানের জন্যেই এমন অভিনব পদক্ষেপ নিয়েছে Indian Railways।
পাশাপাশি এসব রেল রুটে কিছু এক্সপ্রেস ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়েছে। এক্ষেত্রে দক্ষিণ-পূর্ব রেল এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে তাঁদের রেল পরিষেবা বাড়িয়েছে এবং উত্তর মধ্য রেলওয়ে তাঁদের ট্রেনের প্রস্থানের সময়সূচী সংশোধন করেছে। এই উদ্যোগগুলি যাত্রীদের আরও ভালো ভ্রমণের জন্যে এবং যাত্রীদের চাহিদা মেটাতে সামর্থ্য হবে বলে বিশ্বাস রেলওয়ে দফতরের।
ট্রেনের সময়সূচি বাড়ানো হয়েছে: আগামী 25 জুলাই থেকে দক্ষিণ পূর্ব রেলওয়ে ট্রেন নম্বর 02863/02864 হাওড়া-যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের সংখ্যা বাড়ছে। এই ট্রেনটি চারটি অতিরিক্ত সফর পরিষেবা দেবে৷ যশোবন্তপুর-হাওড়া এক্সপ্রেস (ট্রেন নম্বর 02864) 27 জুলাই থেকে চারটি অতিরিক্ত সফর পরিষেবা দেবে৷
তবে উভয় ট্রেনের বর্তমান সময়সূচী, স্টপ এবং কনফিগারেশন বজায় রাখবে। ইতিমধ্যে, ভারতীয় রেলওয়ে দক্ষিণ পূর্ব রেলওয়ের (এসইআর) খড়গপুর বিভাগে 200 টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। আন্দুল স্টেশনের সঙ্গে সাঁকরাইল-সাঁতরাগাছি লাইন সংযোগের জন্যে আন্দুল স্টেশনে প্রাক-নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজ চলছে। তাই এমন পরিবর্তনটি করা হয়েছে৷
Article By – আস্তিক ঘোষ






Comments are closed